Iran USA

আমেরিকার সামনে মাথা নোয়াবো না, রাষ্ট্রসঙ্গে ঘোষণা ইরানের রাষ্ট্রপতির

আন্তর্জাতিক

রাষ্ট্রসঙ্ঘে পেজেশকিয়ানের ভাষণের সময় উঠে গেলেন আমেরিকার প্রতিনিধিরা।

আমেরিকার সামনে মাথা নোয়াবো না, হাঁটু মুড়েও বসব না। প্রকৃত শান্তি এবং স্থিতিশীলতার লক্ষ্য জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে এ কথা বললেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান।
বুধবার, ২৩ সেপ্টেম্বর, রাষ্ট্রসঙ্ঘে পেজেশকিয়ানের ভাষণের আগের দিনই বক্তব্য রেখেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। 
পেজেশকিয়ান ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, জেনে রাখা ভালো যে নিষেধাজ্ঞার মধ্যে ইরানের মানুষের প্রতিরোধের আকাঙ্ক্ষা আরও বাড়বে। যত চাপ বাড়বে ইরানের মানুষ ততই অদম্য হবে। 
পেজেশকিয়ানের ভাষণের সময় আমেরিকার প্রতিনিধি আসন ছেড়ে উঠে যান।  
পেজেশকিয়ান বলেন, শক্তিবিহীন বিশ্ব বিপজ্জনক। কিন্তু যে বিশ্বে কেবল যুদ্ধের ভাষাতেই কথা বলতে হয় তা কোনোমতেই নিরাপদ নয়। তিনি বলেন, এমন বিশ্ব গড়ে তুলতে পারি না যেখানে যুক্তিবোধকে হটিয়ে দিয়ে  সামরিক শক্তিই সর্বেসর্বা হয়ে ওঠে।   
পেজেশকিয়ান বলেন, আমরা পারমানবিক শক্তির ব্যবহার চাই। আমরা বোমা তৈরির জন্য পারমাণবিক শক্তি চাই না। আমরা চাই সভ্যতার জন্য, বিদ্যুৎ তৈরির জন্য এই শক্তিকে ব্যবহার করতে।

Comments :0

Login to leave a comment