Anaya Bangar

রূপান্তরকামীদের কতটা জায়গা দেবে ক্রিকেট? নতুন বিতর্ক অনয়াকে ঘিরে

খেলা

অনয়া ভাঙ্গার।

রূপান্তরকামীদের জায়গা করে দেবে ক্রিকেট? দিলে কতটা? ভারতীয় ক্রিকেটার অনয়া বাঙ্গারকে নিয়ে বিতর্ক তুলছে সেই প্রশ্ন। 
বিতর্কে নতুন উপাদান যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার মারিজানে কপ। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড স্থানীয় স্তরে খেলার অনুমতি দিয়েছে বাঙ্গারকে। 
কপের যুক্তি, পুরুষ থেকে মহিলা হয়েছেন অনয়া। ফলে তিনি শারীরিকভাবে বাড়তি সুবিধা পাবেন। মহিলা ক্রিকেটে এই নিয়ম চালু হলে সমস্যা হবে। অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন তিনি।
কপের বক্তব্য যদিও বিভিন্ন স্তর থেকেই সমালোচিত হয়েছে। অনয়া নিজেও জবাব দিয়েছেন মহিলা ক্রিকেটে আন্তর্জাতিক স্তরে নামজাদা এই ক্রিকেটারের বক্তব্যের। অনয়া বলেছেন, কোনও রূপান্তরকামীকে অনুমতি পেতে গেলে শারীরিক বিধির নির্দিষ্ট স্তর পার হতে হয়। ‘উইমেনস বিগ ব্যাশ লিগ’ খেলতে গেলেও সে সংক্রান্ত ছাড়পত্র দরকার। 
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে অনয়া অবশ্যই কমিউনিটি এবং প্রিমিয়ার ক্রিকেট খেলতে পারবেন এখনই। ‘উইমেনস বিগ ব্যাশ লিগ’ খেলবেন কিনা তা বিবেচনা করা হবে। 
কোনও পুরষ রূপান্তরকামী মহিলা হলে ক্রিকেটের ক্ষেত্রে সেরামে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা দেখা হয়। লিটারে ১০ এনএমওএল-র কম টেস্টোস্টেরন থাকতে হয় খেলার আগে টানা বারো মাস। তবে তিনি যোগ্যতা পরীক্ষায় নামার ছাড়পত্র পান। এরপর ক্রিকেটার হিসেবে দক্ষতার পরীক্ষা দিতে হয়। 
অনয়া বলেছেন, যাঁরা বিষয়টি মন্তব্য করছেন তাঁদের ভাল করে জেনে নেওয়া উচিত প্রক্রিয়াটি ঠিক কী। 
অনয়া ভারতের জাতীয় দলের ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের কন্যা। সঞ্জয় বাঙ্গার পুরুষ জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকাও নিয়েছেন। শারীরিক ভিন্নতাকে স্বীকৃতি দিয়ে অনয়া দীর্ঘ চিকিৎসা পদ্ধতিতে পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হয়েছেন। 
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদিও রূপান্তরকামীদের মহিলা ক্রিকেটে দরজা খোলেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটের জন্য টেস্টোস্টেরন মাত্রা নজরদারির নিরিখে এই অনুমতি দিয়েছে।

Comments :0

Login to leave a comment