১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইএসএল। চলবে ২০২৭ এর মে মাস পর্যন্ত। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে হোম এবং অ্যাওয়ো ম্যাচ ফরম্যাটে হবে লিগ।
চলতি মরশুমে ক্লাবগুলি জোটবদ্ধ হয়ে আইএসএল চালাবে। আয়োজন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে এআইএফএফ। ১৩টি ক্লাবের প্রতিযোগিতায় মোট ম্যাচ হবে ১৬৩টি।
লিগ শীর্ষে থাকা দল হবে শিল্ড চ্যাম্পিয়ন। সেরা ছ’টি দলকে নিয়ে প্লেঅফের মাধ্যমে নির্ধারিত হবে আইএসএল কাপ চ্যাম্পিয়ন। দল তুলে নেওয়ায় থাকছে না জামশেদপুর এফসি।
মোহনবাগান, ইস্টবেঙ্গল চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসি, পঞ্জাব এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, মুম্বই সিটি এফসি, এসসি দিল্লি, ইন্টার কাশী এবং চার্চিল ব্রাদার্স এবার আইএসএল খেলবে।
উল্লেখ্য টাকা দিতে না পারায় প্রতিযোগীতায় খেলতে পারবে না গতবারের আইলিগ চ্যাম্পিয়ান ডায়মন্ড হারবার এফসি। জানানো হয়েছে খাতায় কলমে ১৪ দলের লিগ হবে। পয়েন্ট টেবিলের সবার তলায় থাকবে ডায়মন্ড হারবার। লিগ শেষে অবনমনের কারণে তারা ফিরে যাবে আইলিগে। নতুন আইলিগ চ্যাম্পিয়ান পরের মরশুমে খেলবে আইএসএল।
ISL 2026-27
অক্টোবর থেকে শুরু হচ্ছে আইএসএল
×
Comments :0