AIKS Rally Kolkata Potato Farmers

কৃষকসভার বিশাল সমাবেশ ধর্মতলায়, রাস্তায় আলু বেচছেন প্রতিবাদী কৃষকরা

রাজ্য কলকাতা

দাম পাননি, ধর্মতলায় কৃষকসভার সমাবেশে আলু বিক্রির স্টল।

আজ ভগৎ সিংয়েরর জন্মদিন। যে দেশের স্বপ্ন তিনি দেখেছিলেন সেই দেশ আজ শেষ হয়ে যাচ্ছে। দেশে জনতার জন্য নয়, সরকার চলছে কর্পোরেটদের জন্য। কৃষক শেষ হয়ে যাচ্ছে। গড়তে হবে প্রতিরোধ।
সোমবার, ২৮ সেপ্টেম্বর, রানি রাসমণি রোডে সারা ভারত কৃষক সভার সমাবেশে এই আহ্বান জানিয়েছেন সংগঠনেরর রাজ্য সম্পাদক পরেশ পাল। শিয়ালদহ এবং হাওড়া থেকে দু’টি মিছিলে কৃষকসভার কর্মীরা যোগ দেন জনসভায়। এর মধ্যেই দাম না পেয়ে একাধিক আলুচাষি আত্মহত্যা করেছেন। আলুর দাম নেই। কৃষকদের পশে নেই রাজ্যের সরকার। তৃণমূলের ধারাবাহিকতা নিয়েই চলছে বিজেপি। প্রতিবাদে ধর্মতলায় ৮ টাকা কেজিতে আলু বিক্রি করেছেন কৃষকরা। আলু চাষে প্রায় ৮ টাকা কেজিতে খরচ হলেও তাঁরা ৩ টাকাও পাচ্ছেন না।   
পরেশ পাল বলেন, আমাদের দেশের মাটি ফসলের মাটি। মাটির নিচে খনিজ সম্পদ। আজ সেই দেশ ১২৭ এর মধ্যে ১০৫এ। অপুষ্টির হার বেশি, রক্তাল্পতা যার বেশি।  দেশের সরকার কর্পোরেটদের স্বার্থে কাজ করছে। কর্পোরেট দের হাতে খাদ্য শস্য মজুত ভাণ্ডার। 
তিনি বলেন, আলু চাষিরা দাম পাচ্ছে দুই তিন টাকা। বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা কেজি। মুখ্যমন্ত্রী এম এস পি জানে না। কেন্দ্রীয় সরকার বলছে ২৪০০ টাকা, উনি বলছেন দেবে ২৫০০ টাকা দেবেন। মান্ডি গুলোর অবস্থা ভালো নয়। ধান বিক্রি করতে গেলে কৃষকদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। মান্ডি ধান কিনছে না। কৃষকরা ফড়েদের কাছে ধান বিক্রি করছে। সরকার তাদের থেকে কিনছে। 
কৃষকসভার রাজ্য সম্পাদক বলেছেন, আগামীকাল বিজেপি গোটা বাংলা জুড়ে গীতা পাঠ করবে বলছে। করুন গীতা পাঠ। তার সঙ্গে গীতার মর্ম নিজের জীবনে প্রয়োগ করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি এই রাজ্যের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে শেষ করতে চাইছে বিজেপি সরকার।

Comments :0

Login to leave a comment