মুক্তধারা
বই
ভারতীয় উপনিবেশবাদ বিরোধী সংগ্রামের কিংবদন্তি নায়ক
প্রদোষকুমার বাগচী
২৯ সেপ্টম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
একজন সত্যিকারের বিপ্লবী কেমন হবেন এবং তাঁর কাজ কি হবে, সে সম্পর্কে লেনিন একসময় বলেছিলেন, ‘ বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে বিপ্লবের কাজে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করতে হলে অধ্যয়ন অপরিহার্য।’ শহীদ ভগৎ সিংয়ের মধ্যেও একজন বিপ্লবীর সেই গুণ ছিল। অবশ্য তাঁকে আমরা বেশিদিনের জন্য পাইনি। ভগৎ সিং যেমন কর্মঠ ব্যক্তি ছিলেন তেমনি বুদ্ধি এবং গভীর অন্তর্দৃষ্টিরও অধিকারী ছিলেন। কৈশোরেই তিনি ভারতীয় রাজনৈতিক বাস্তবতাকে অনুধাবন করার চেষ্টা করেছিলেন। সংগঠন গড়ে তোলার সঙ্গো সঙ্গে তিনি নিয়মিত পড়াশোনার মধ্যেও থাকতেন এবং ইংরেজি সহ বেশ কয়েকটি ভারতীয় ভাষা আয়ত্ত করেছিলেন। ফলে ভারতীয় বিপ্লবীদের সঙ্গেও তাঁর সখ্যতা ছিল। তাঁর অন্তর্দৃষ্টিপূর্ণ রাজনৈতিক প্রবন্ধগুলি পাঠ করে অনেক প্রাজ্ঞ ব্যক্তিও গর্বিত হতেন। কারণ তাঁর লিখিত রচনাগুলি মানুষের মনকে আলোড়িত করার ক্ষমতা রাখতো। রাষ্ট্র কি এবং কেন রাষ্ট্র পরিচালনার উপকরণগুলি ছিনিয়ে আনতে হবে খেটে খাওয়া মানুষকেই, সে কথা ব্যক্ত করে তিনি আমাদের জানিয়েছিলেন — “রাষ্ট্র ও সরকারি প্রশাসন যণ্ত্র শাসক শ্রেণির হাতে তাদের স্বার্থ রক্ষার জন্য ব্যবহৃত একটি অস্ত্র মাত্র। আমরা আমাদের আদর্শের পরিপূর্ণতা , অর্থাৎ নতুন, অর্থাৎ মার্কসবাদী ভিত্তিতে সামাজিক পুনর্গঠনের জন্য এটিকে ছিনিয়ে নিতে এবং পরিচালনা করতে চাই।” একটি পৃথিবী কেমন হবে, সেখানে কিভাবে মানুষের সুনির্দিষ্ট মর্যাদার অধিকার রক্ষিত হতে পারে এবং সকলেই তাদের ক্ষমতা কিভাবে সম্পূর্ণরূপে বিকাশ ঘটাতে পারে— এ সম্পর্কে তাঁর চিন্তার সঙ্গে আমাদের সংযোগ যে জরুরি, সেকথা পুনর্বার মনে করিয়ে দিচ্ছে এই সংকলনটি। শহীদ ভগৎ সিং ভারতীয় র্যা ডিকাল ঐতিহ্যের সেই অংশের একজন প্রতিনিধি যিনি সেদিনের মতো আজকের দিনেও নবপ্রজন্মের কাছে আলোকস্তম্ভ স্বরূপ।
The Political Writings of Bhagat Singh
Ed. by Chaman Lal, Michael D. Yates. LeftWord Books, New Delhi, Rs. 450/-
Comments :0