দু'দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার রাজাপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত নাবালিকা গত রবিবার থেকে নিখোঁজ ছিল। এদিন সকালে বাড়ির পাশে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এদিন দুপুরেই তার মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে বলে জানা গেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Minor Girl Body Recovered
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধারে চাঞ্চল্য হাওড়ার রাজাপুরে
ছবি প্রতীকী।
×
Comments :0