SRFTI Fresh Violence

এসআরএফটিআই’র সামনে ফের হুজ্জুতি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের, প্রতিবাদে ছাত্ররা

রাজ্য কলকাতা

এসআরএফটিআই’র গেটে ছাত্রছাত্রীরাও শামিল।

এসআরএফটিআই’র সামনে ফের হুজ্জুতি বাঁধালো হিন্দুত্ববাদী সংগঠন। রবিবার এই সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সামনে মিছিল করে যায়। গেট ধরে ঝাঁকুনি দিতে থাকে। ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে। ফের উত্তেজনা তৈরির চেষ্টা হয়। এদিকে ছাত্রছাত্রীরাও ক্যাম্পাসের ভেতর থেকে মহাত্মা গান্ধীর ছবি নিয়ে ‘গো ব্যাক স্লোগান’ দিচ্ছেন।
এর আগে গত রবিবার এবিজি নামে হিন্দুত্ববাদী আরেকটি সংগঠনের কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। হিন্দুত্ববাদী এই সংগঠনের দুষ্কৃতীরা ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ করে। রেহাই পাননি শিক্ষকরা। ইট পাথর ছোঁড়া কেবল নয়, ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন ছাত্রছাত্রীরা। পুলিশে তিনটি এফআইআর দায়ের হয়। তার মাত্র একটিএসআরএফটিআই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। বাকি দু’টিতে ছাত্রছাত্রীদের অভিযুক্ত করা হয়। 
এই রবিবার ‘তারই বদলা নিতে’ নমে পড়েছে হিন্দুত্ববাদী আরেক সংগঠন। যাদবপুরের অজয়নগর থেকে মিছিল করে সোজা ফিল্ম ইনস্টিটিউটের গেটের সামনে পৌঁছে যায়, গেট ধরে ঝাউকুনি দিতে থাকে। এবার অজুহাত, গত রবিবার নাকি ভারতমাতার অপমান করেছে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। 
একের পর এক প্রতিষ্ঠানে আরএসএস’র অনুগামীরা হামলা চালাচ্ছে রাজ্যে নির্বাচন পার হওয়ার কিছু পর থেকে। আক্রান্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। 
রবিবার বিকেলেও উত্তেজনা রয়েছে। পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Comments :0

Login to leave a comment