উত্তর ২৪ পরগণায় ছাত্র ফেডারেশনের লোকাল কমিটির সম্মেলন কে সামনে রেখে শুক্রবার হাবড়া ১নং রেলগেট সংলগ্ন স্থানে চলছিলো প্রচার সভা। অভিযোগ আচমকাই সেই সভাস্থলে পৌঁছে ভাঙচুর শুরু করে বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনী। ঘটনায় আহত হয়েছেন ৫ জন ছাত্র ফেডারেশনের কর্মী সমর্থক। পরবর্তীতে হাবড়া থানায় বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনীর নামে অভিযোগ দায়ের করা হয় ছাত্র ফেডারেশনের তরফ থেকে। শান্তিপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের জেলা নেতৃত্ব সহ স্থানীয় নেতৃত্ব। সভা কিছুক্ষণ চলার পর সেখানে হঠাৎ করেই বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী প্রথমে অকথ্য গালিগালাজ করতে থাকে। উপস্থিত ছাত্র নেতৃত্বরা প্রতিবাদ করলে ছাত্রদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। প্রচার সভায় চলা সাউন্ড বক্স ফেলে দিয়ে চেয়ার এবং যাবতীয় সবকিছু ভাঙচুর শুরু করে। এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী সহ একাধিক গণআন্দোলনের নেতৃত্বরা আক্রান্ত হন। অভিযোগ সভায় উপস্থিত প্রবীণ নেতৃত্ব সহ, মহিলাদের গায়ে হাত দেয়। ছাত্র যুবদের প্রবল প্রতিরোধের জেরে ওই জায়গা থেকে পালায় দুষ্কৃতীরা। ওই ঘটনার প্রতিবাদে শনিবার গর্জে উঠেন হাবড়ার সাধারণ মানুষ। ছাত্র খুব মহিলাদের আহ্বানে প্রতিবাদ মিছিল হয় হাবড়ায়। দলমত নির্বিশেষে বহু মানুষ পা মেলালেন এই মিছিলে। হিজলপুকুর স্টেট ব্যাঙ্কের সামনে থেকে মিছিল শুরু হয়ে হাবড়ার রাজপথ ধরে সেই মিছিল নগরউখড়া মোড় ঘুরে এসে পৌঁছায় নেতাজী মুর্তির সামনে। সেখানে বিক্ষোভ দেখান মিছিলে উপস্থিত আবালবৃদ্ধবনিতা। মিছিলের শেষে বক্তব্য রাখেন এসএফআই হাবড়া শহর লোকাল কমিটির সভানেত্রী রিয়া দত্ত সহ ছাত্র-যুব- মহিলা নেতৃত্ব।
BJP Attack
ছাত্রদের সভায় হামলার প্রতিবাদে মিছিল হাবড়ায়
×
Comments :0