অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে বয়লার বিস্ফোরণে পাঁচজন শ্রমিক নিহত হয়েছএন। ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও পষ্ট নয়।
জানা গেছে, ঘটনাটি অন্ধ্রপ্রদেশের শ্রী সিটিতে অবস্থিত টিআইএল হেলথকেয়ার নামক একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থায় ঘটেছে। শনিবার সকালে কারখানায় ওষুধ উৎপাদনের কাজ চলাকালে হঠাৎ বয়লার ইউনিটে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই সময় রাতের শিফটের কর্মীরা কারখানা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল শব্দ অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছিল। ভবনটির ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে কিছু কর্মী আটকা পড়েন। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের মধ্য থেকে আহত কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
বিস্ফোরণের ভিঢিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সখানে দেখা গেছে কারখানা চত্বর জুড়ে ধ্বংসস্তূপের বিশাল স্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। অন্ধ্রপ্রদেশ পুলিশের কথায় বিস্ফোরণের কারণ জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের মধ্যে তিনজনকে চিহ্নিত করা গিয়েছে। তাঁরা হলেন, গৌরব রায়(৩৫), চিন্না মাস্তান(৩৬) এবং রমেশ(৪০)। আরও দুজনের পরিচয় এখনও জানা যায়নি। বিস্ফোরণের সময় ভেতরে কতজন কর্ম ছিলেন তা এখনও জানা যায়নি। ধ্বংসস্তূপের নিচে আরও কর্মী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Blast At Andhra Pradesh Pharma Unit
অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃত ৫
×
Comments :0