Protest Rally

বিরাটিতে ছাত্রদের সভায় হামলা, দত্তপুকুরে পার্টি দপ্তরে আগুন, প্রতিবাদে মিছিল কাঁচরাপাড়া-নৈহাটিতে

জেলা

বিরাটীতে এসএফআই-র ওপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে কাচড়াপাড়ায় মিছিল। ছবি:বিশ্বজিৎ রায়।

বিরাটী বনিক মোড়ে এসএফআই-র সভামঞ্চ ভাঙচুর ও ছাত্রদের ওপর বর্বোরোচিত হামলা, ছাত্র নেতা আকাশ কর সহ এসএফআই নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে সিপিআই(এম) কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে এক মিছিল কলেজ মোড় থেকে শুরু হয়ে এরিয়া কমিটির অফিসের সামনে এসে শেষ হয়। এই মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআই(এম) উওর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য দেবাশীষ রক্ষিত সহ নেতৃবৃন্দ।
 বিরাটী বনিক মোড়ে এসএফআই-র সভামঞ্চ ভাঙচুর ও ছাত্রদের ওপর বর্বোরোচিত হামলা, দত্তপুকুরে সিপিআই(এম) কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর এর প্রতিবাদে সিপিআই(এম) নৈহাটি এরিয়া কমিটির উদ্যোগে পার্টির এরিয়া কমিটির অফিসের সামনে থেকে এক মিছিল অরুবিন্দ রোড, নৈহাটি ষ্টেশন সহ বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলের পুরোভাগে পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  
 

Comments :0

Login to leave a comment