ফ্লাইদুবাইয়ের বিমান ধ্বংসে সহ-পাইলটের প্রচেষ্টা বানচাল করতে গিয়ে গুরুতর আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রথম ছবি বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে।
ছবিগুলিতে মাচ্ছরের শরীরের ডান দিকে পেট, বুক ও কাঁধ সহ একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।
ইজরায়েলের বিমান চলাচল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ওমানের নাগরিক ওই কো-পাইলট মাঝ আকাশেই ছুরি দিয়ে মাচ্ছারকে আক্রমণ করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে বিমানটি ৩০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে প্রায় ১৪,০০০ ফুট নিচে নেমে যায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে মাচ্ছার স্থিতিশীল অবস্থায় আছেন এবং সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আকাশপথে দুবাইয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি, কর্তৃপক্ষের তরফে হামলা এবং বিমানের দ্রুত উচ্চতা কমে যাওয়ার পরিস্থিতিটি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, বুধবার দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট এফজেড১০৭৩ (FZ1073)-এর ককপিটে সহ-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাচ্ছার। বিমানটিতে ১৭৪ জন আরোহী ছিলেন।
‘দ্যা টাইমস অফ ইজরায়েল’ জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় ককপিটের মেঝেতে পড়ে থাকা মাচ্ছার তাঁর ‘শেষ শক্তিটুকু’ কাজে লাগিয়ে ককপিটের দরজা খোলার ব্যবস্থাটি সক্রিয় করতে সক্ষম হন।
প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলেই যাত্রী ও বিমানকর্মীরা মিলে ওই সহ-পাইলটকে নিষ্ক্রিয় করতে পারেন। বিমানে থাকা ফ্লাইদুবাইয়ের অন্য দুই পাইলট বিমানটিকে অবতরণ করাতে পেরেছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাচ্ছারের ভূমিকার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁকে ‘বীর’ হিসেবে উল্লেখ করে বলেন যে, তাঁর সাহস ও দৃঢ় সংকল্পই একটি বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়তা করেছে।
Flydubai Smit Machchhar
ফ্লাইদুবাইয়ের ককপিটে ছুরিতে আহত ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের ছবি বেরল
ফ্লাইদুবাইয়ের ককপিটে আহত স্মিত মাচ্ছারের প্রথম ছবি ।
×
Comments :0