সোনারপুরের রাজপুর পাশ্চাত্য পাড়ায় সিপিআই(এম) দপ্তরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালানোর চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলেন সিপিআই(এম) কর্মীরা।
সোমবার রাতে সিপিআই(এম) সোনারপুর দক্ষিণ এরিয়া কমিটির অন্তর্গত রাজপুর পাশ্চাত্য পাড়া দপ্তরে কতিপয় বিজেপি আশ্রিত দুস্কৃতী পার্টি দপ্তরে ঢুকে ভাঙচুর করার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনায় শতাধিক সিপিআই(এম) কর্মী ঐক্যবদ্ধভাবে দপ্তরের সামনে জমায়েত হয়ে প্রতিরোধ করেন। ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় পার্টির উদ্যোগে সোনারপুর থানায় এফআইআর করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সিপিআই(এম) নেতৃত্ব।
রবিবার রাতে এই পার্টি দপ্তর বন্ধ করার সময় বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতীরা হুমকি দিয়ে বলে যে এই দপ্তর খোলা যাবে না। সোমবার ফের তারা দপ্তরে এসে হুমকি দিয়ে বলে এখানে কোন মিটিং করা যাবে না। স্থানীয় পার্টি কর্মীরা প্রতিবাদ করেন।
এদিকে খবর পেয়ে সিপিআই(এম) নেতা স্বপন ধর, এরিয়া কমিটির সম্পাদক শিবশঙ্কর দে, স্থানীয় কাউন্সিলর ও মহিলা নেত্রী অর্চনা মিত্র ঘটনাস্থলে আসেন। সিপিআই(এম) কর্মীরা হুজ্জুতির প্রতিবাদ করায় বচসা হয়। শ্লোগান, পাল্টা শ্লোগান হয়। এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ২ জন পার্টি কর্মী জখম হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে সোনারপুর থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Rajpur CPI-M Office
রাজপুরে সিপিআই(এম) দপ্তর দখলের চেষ্টা, প্রতিরোধ
রাজপুরের পাশ্চাত্য পাড়ায় উত্তেজনা। ভিডিও থেকে স্ক্রিনশট।
×
Comments :0