Attack on Panama-flagged ship in Hormuz

হরমুজে পানামার পতাকাবাহী জাহাজ হামলায় আহত ১১ জন ভারতীয় নাবিক

আন্তর্জাতিক

পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ভারতের ১১ জন নাবিক আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
'এমটি অন পিস' নামের ওই জাহাজটিতে ১৭ জন ভারতীয় নাগরিক সহ মোট ১৯ জন ক্রু সদস্য ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই হামলায় মোট ১২ জন ক্রু সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই ভারতীয়।
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে আমরা ওমান উপকূলের অদূরে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমটি অন পিস’-এর ওপর চালানো হামলার নিন্দা জানাই। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটি একটি প্রজেক্টাইলের আঘাতের শিকার হয়েছিল।
বিবৃতিটিতে বলা হয়েছে, "মোট ১৯ জন ক্রু-সদস্যের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। জানা গেছে যে, ১১ জন ভারতীয় নাগরিক সহ মোট ১২ জন ক্রু-সদস্য আহত হয়েছেন।" 
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ভারতের জন্য "গভীর উদ্বেগের" কারণ হয়ে রয়েছে।
বিদেশ মন্ত্রক আরও বলেছে, " অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ঘটনা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক জলপথ দিয়ে নৌচলাচল ও বাণিজ্য ব্যবস্থাকে দ্রুততার মধ্যে পুনরুদ্ধার করতে হবে।"
বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওমান কর্তৃপক্ষের সহায়তায় ওই জাহাজের নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
 

Comments :0

Login to leave a comment