কলকাতার রানি রাসমণি রোডে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন, সামাজিক ন্যায় মঞ্চ,আওয়াজ ও আদিবাসী লোক শিল্পী সংগঠন গুলির যৌথ ডাকে কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে কলকাতা সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মেহনতি মানুষ। মঙ্গলবার, ৬ অক্টোবর, সমাবেশে এলাকার নেতৃত্ব শ্রমজীবী মানুষ কে জড়ো করেন। খেজুরী - ২ ব্লক থেকে আসার পথে পীরুজপুরে বিজেপি-র দুষ্কৃতী বাহিনী বাসটি আটক করে। সমাবেশে যাতে না পৌঁছাতে পারে তাই কাছে একটি ইটভাটায় জোর করে ঢুকিয়ে দেয়। প্রতিবাদ জানাতে গেলে সিপিআই(এম) নেতা রত্নেশ্বর দোলুইকে মারধর করে। হুমকি দয়ে বাসের যাত্রীদের নামিয়ে তাড়িয়ে দেয়। পুলিশকে বার বার ফোন করা সত্বেও ব্যবস্থা নেয়নি।
অনেকক্ষণ ধরে বাসটি আটকে রাখার পরে স্থানীয় মানুষ বেরিয়ে আসেন। স্থানীয়দের সহায়তায় বাসটি উদ্ধার করা সম্ভব হয়। গুন্ডা বাহিনীর হুমকি উপেক্ষা করে বাসের নেতৃত্ব, সমর্থক, দরদি কলকাতার সমাবেশের উদ্দেশ্যে রওনা দেয়।
সিপিআই(এম) নেতা হিমাংশু দাসের অভিযোগ, পাশের বিধানসভা আজকের নন্দীগ্রামে উপনির্বাচন। তাই খেজুরী ২ ব্লক জুড়ে বিজেপির দুষ্কৃতী বাহিনী এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ নির্বিকার। এই ঘটনায় এলাকার নিন্দার ঝড় উঠেছে।
Khejuri Left Supporters overcame BJP's hurdle towards Kolkata Rally
বিজেপির বাধা উপেক্ষা করে সমাবেশে শ্রমজীবী মানুষ
এই বাসই আটকে রাখা হয়েছিল।
×
Comments :0