মুক্তধারা
গল্প
আগুন
রাহুল চট্টোপাধ্যায়
১১ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
সীমান্ত লাগোয়া গ্ৰাম অবন্তীপুর। গাছগাছালিতে ঘেরা এক স্বপ্নের গ্ৰাম।তার বুকেই বেড়ে ওঠা মাধবীর। ছোট বয়স থেকেই এই স্বাভাবিক সরলতা তার চেহারা ও চরিত্রে। খোলা আকাশ বাতাস তার মধ্যে বেড়ে ওঠা স্বাধীন মনটা বাধা পায় নি এগিয়ে যেতে।
বাবা ছিলেন ডাক্তার। হোমিওপ্যাথি। পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে। গ্ৰামে গ্ৰামে ঘুরতে ঘুরতে কতো মানুষের সঙ্গে পরিচয় তার। এই কাজ খুব ভালো লাগে তার। সেবার মধ্যে সে যে কি আনন্দ পায় সেই জানে। এভাবেই চলতে চলতে একদিন গ্ৰামে আগুন লাগলো। এ আগুন কখনও দেখেনি মাধবী। করুণা বাবু দেখেছিলেন। এত আতঙ্ক তাঁকে কোনদিন গ্ৰাস করে নি।
মাধবী জড়োসড়ো হয়ে বসে বাবার বিছানায়। করুণা বাবু কাঁপা হাতে মেয়েকে ধরে বলেন ,' মা, এ আগুন আমি দেখেছি,তখন ছেচল্লিশ সাল।আমার খুব অল্প মনে আছে।এ আগুন একবার জ্বললে নেভানো কঠিন।'
— 'কেন বাবা!!'
— 'মা তুই জানিস না,মায়ের পেটের দায়ে ভায়ে আগুন লাগলে যা থামতে চায় না।'
— 'তুমি কিছু করতে পারবে না বাবা?'
— 'না,মা আমার কি আর সে বল আছে?'
মাধবী বাবার মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়।তারপর বাবার হাতদুটো ধরে বলে,'ঠিক আছে বাবা, আমি দেখেছি কি হয়'।
মাধবী দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ায়।
Comments :0