Bihar 14 Lakh Names Added

বিহারে বাড়ল ১৪ লক্ষ নাম! ক্ষোভ এসআইআর ঘিরেই, সোমবার ফের মিছিল দিল্লিতে

জাতীয়

দিল্লিতে শনিবার এসআইআর বিরোধী বিক্ষোভ রুখতে পুলিশ।

এসআইআর শেষ হওয়ার এক বছরের মধ্যে বিহারে ভোটারের সংখ্যা ১৪ লক্ষ বেড়ে গেল। 
মহারাষ্ট্রে এসআইআর’র পর খসড়া ভোটার তালিকায় ২ লক্ষের বেশি নামে বয়স দেখানো হয়েছে ১২৬ বছর! 
দিল্লিতে এসআইআর বাতিল এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই চলছে বিক্ষোভ। বিক্ষোভ দমাতে পুলিশ দমনের নতুন নজির গড়েছে শনিবার, ১০ অক্টোবর্য সারাদিন। তা সত্ত্বেও দাবির পক্ষে যুক্তি লঘু হচ্ছে না এতটুকু। খেয়ালখুশি মতো ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে দেশে।
এদিন সন্ধ্যায় বিশেষ সাংবাদিক সম্মেলন বৈঠক করছেন এসএফআই, এআইএসএফ এবং সিজেপি। কয়েক হাজার প্রতিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি-সহ বরিষ্ঠ বামপন্থী নেতৃবৃন্দ। 
সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ না মেনে দিল্লিতে যাতায়াত বন্ধ রাখা হয়েছে বলে আদালত অবমাননা আবেদন দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট যদিও শুক্রবার পর্যবেক্ষণের সময় কোনও নির্দেশ দেয়নি।
এদিকে ‘দ্যা ওয়ার’ একটি প্রতিবেদনে জানাচ্ছে বিহারে ১৪ লক্ষ নাম ভোটার তালিকায় জুড়ে দেওয়া হয়েছে। এসআইআর’র পর রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা বের হয় গত বছরের অক্টোবরে। প্রায় ৪৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। সেই তালিকার ভিত্তিতে হয় ভোট। 
এসআইআর’র আগে বিহারে ভোটাদাতার সংখ্যা ছিল ৭.৯ কোটি। এসআইআর’র পর তা কমে হয় ৭.৪১ কোটি। 
‘হিন্দুস্তান টাইমস’-র প্রতিবেদন অনুযায়ী ‘ফর্ম-৬’ ভরে অনেক নাম যুক্ত হয়েছে। তাঁরা সকলেই প্রথমবারের ভোটার নন। নাম বাদ পড়ার পর অনেকে এই ফর্মে আবেদন জানাতে বাধ্য হয়েছিলেন। দেখা যাচ্ছে ১৮.৭ লক্ষ এই ফর্মে আবেদন জানান। তার মধ্যে ১৪ লক্ষের আবেদন গৃহীত হয়েছে। 
বিহারে ভোটার তালিকায় এই সংযোজন আবার স্থায়ী নয়। ফের বিএলও-দের নতুন সমীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিহারে। 
মহারাষ্ট্রেও অবস্থা চাঞ্চল্যকর। এসআইআর-র পর ২ লক্ষের বেশি নামে জন্মের বছর দেখানো হয়েছে ১৯০০ সাল। অর্থাৎ বয়স দাঁড়াচ্ছে ১২৬। 
কারও নাম না করে নির্বাচন কমিশনের এক আধিকারিকের উদ্ধৃতি দিয়ে ‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদনে বলা হয়েছে যে এই ভোটারদের নতুন করে তথ্য দিতে হবে না। ‘প্রযুক্তির সমস্যা’ থাকায় বিষয়টি হয়েছে। তা শুধরে নেওয়া হবে।
ঘটনা হলো, এমন সামান্য ভুলের মাশুল দিতে হচ্ছে দেশের কোটি কোটি ভোটারকে। এসআইআর প্রক্রিয়ায় এআই ব্যবহার করে ভোটার তালিকায় ছাপার ভুলকে কারণ দেখিয়ে কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার।

Comments :0

Login to leave a comment