CPIM

যন্তর মন্তরের আন্দোলনে অংশ নেবে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি

জাতীয়

 


সিজেপির যন্তর মন্তর অভিযানের জন্য নির্ধারিত কেন্দ্রীয় কমিটির বৈঠক বাতিল করলো সিপিআই(এম)।
শুক্রবার থেকে দিল্লিতে শুরু হয়েছে সিপিআই(এম)এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। এদিন দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আগামীকাল গোটা সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে অংশ নেবে। 
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং এসআইআর বাতিলের দাবিতে দেশজুড়ে যেই আন্দোলন চলছে আন্দোলনের অন্যতম শরিক সিপিআই(এম)। আগামীকাল শীর্ষ নেতৃত্ব আন্দোলনে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment