Accident in Gujarat

কচ্ছে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে সাত শ্রমিকের মৃত্যু

জাতীয়

শুক্রবার ভোররাতে গুজরাটের কচ্ছ জেলায় ট্রাক ও পিকআপ ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় ২০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে খাওদার কাছে ভোর ৩টে থেকে ৪টের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। খাওদা থানার সাব-ইন্সপেক্টর এম.বি. চাভদা সংমাধ্যমকে জানিয়েছেন, ট্রাকের বিপরীত দিক থেকে আসছিল এবং পিকআপ গাড়িটি। দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পিকআপ গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পিকআপ গাড়িতে থাকা সকলে আহত হন। দুর্ঘটনায় ৭জন শ্রমিক নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহত সবাই পিকআপ ট্রাকটির যাত্রী ছিলেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পিকআপ ট্রাকটিতে সাতজন শ্রমিক আটকা পড়েছিলেন। ক্রেনের সাহায্যে তাদের বের করে আনা হয়। তবে, সাতজন শ্রমিকই মারা যান। ২০ জনেরও বেশি আহত শ্রমিককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানটিতে ১৫ জনেরও বেশি শ্রমিক ছিলেন। সংঘর্ষের ফলে সাতজন নিহত হন এবং গাড়িতে থাকা অন্যরা আহত হন। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।
পুলিশ দুর্ঘটনার সাথে জড়িত ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা নিশ্চিত করতে তদন্তকারীরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। তবে, প্রাপ্ত তথ্যে নিহতদের পরিচয়, আহত শ্রমিকদের সঠিক সংখ্যা এবং তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment