যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভ আটকাতে ধরপাকর শুরু করেছে দিল্লি পুলিশ। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের পুলিশ ও একই কায়দায় ছাত্র আন্দোলনের নেতা ও কর্মীদের শাসাচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির হরকিসেন সিং সুরজিৎ ভবনে এসএফআইয়ের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তরে তল্লাশি চালালো দিল্লি পুলিশ। তবে এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন যে যত ভয়ই দেখানো হোক না কেন এসএফআই কর্মীরা হাজারে হাজারে ১০ অক্টোবর যন্তর মন্তরে সমবেত হবেন।
গত বুধবার সিজেপি'র সংগঠক অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন যে মহারাষ্ট্রের পুলিশ তার সমর্থকদের চিঠি পাঠিয়ে প্রশ্ন তুলছে যন্তর মন্তরের বিক্ষোভে তারা অংশগ্রহণ করবে কেন।
এদিকে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সোশ্যাল মিডিয়া পোস্টে ছাত্রদের এই ধরনের ধরপাকরের কড়া নিন্দা করা হয়েছে। জানানো হয়েছে যে উত্তর প্রদেশে ছাত্রনেতা এবং কর্মীদের একইভাবে শাসানো হচ্ছে। সাহারানপুরে এসএফআইয়ের এক নেতাকে অন্যায় ভাবে আটক করা হয়েছে।
এদিনও এইচকেএস ভবনে এসএফআইয়ের দপ্তরে এসে ১০ অক্টোবর যন্তর মন্তর বিক্ষোভ নিয়ে বিভিন্ন পরিকল্পনা জানতে চেয়েছে দিল্লি পুলিশ।
নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণ এবং স্বচ্ছ বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশনের দাবিতে সারা দেশেই আন্দোলন চলছে। সেই দাবি নিয়েই ১০ তারিখ থেকে যন্তর মন্তরে সামিল হচ্ছে ছাত্র যুব অংশ। সৃজন বলেছেন যে ভয় দেখিয়ে এই সংগঠনকে কোনদিন চুপ করানো যায়নি আজও যাবে না।
SFI DELHI POLICE Srijan
যন্তর মন্তরে বিক্ষোভ হবেই, দিল্লিতে এসএফআই'র দপ্তরে তল্লাশির পর বললেন সৃজন
দিল্লিতে এসএফআই দপ্তরে লাঠিধারী পুলিশ। ভিডিও থেকে স্ক্রিনশট।
×
Comments :0