Fire IIT Bombay

বম্বে আইআইটি-তে আগুন, আহত ৫

জাতীয়

বম্বে আইআইটির পোয়াই ক্যাম্পাসের একটি হোস্টেলে আগুন লেগে এক শিশু সহ পাঁচ জন আহত। 
হস্টেলের রান্নাঘরে একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লেগে যায়। বৃহস্পতিবার মুম্বইয়ে মুকুন্দ এলাকায় শ্রমিক বসতিতেও আগুন লেগেছে গ্যাস লিক করে। 
আইআইটি হস্টেলের ঘটনায় পাঁচজনকেই ভর্তি করা হয় কাছের  রাজেওয়াড়ি হাসপাতালে। পরে চারজনকে নিয়ে যাওয়া হয়  কস্তুরবা হাসপাতালে। বৃহঃ মুম্বাই পৌর প্রশাসন জানিয়েছে পাঁচজনের অবস্থা স্থিতিশীল।

Comments :0

Login to leave a comment