CJP High Court

হেপাজতের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে ককরোচের দুই নেতা হাইকোর্টে

জাতীয়

বিচার বিভাগীয় হেপাজত দুদিন বাড়ানোর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন ককরোজ জনতা পার্টির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। 
গত সোমবার, ১৯ অক্টোবর, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের হেপাজতের মেয়াদ আরো দুদিন বাড়ানোর নির্দেশ দেন। 
স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার দাবিতে এবং মুখ্য নির্বাচন কমিশনারের পর থেকে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত ১৩ অক্টোবর এই দুই নেতা যন্তর মন্তরে তিরঙ্গা পতাকা তোলার সময় গ্রেপ্তার হন।  তাঁদের পাঁচ দিনের হেপাজত ছিল। হাইকোর্টে এই দুই নেতা আবেদনে বলেছেন যে সোমবার তাঁরা যে বন্ড দেন তা পরীক্ষা করতে দেরি করে প্রশাসন।
ককরোচ জনতা পার্টির আইনি সেলের প্রধান রত্না সিং জানিয়েছেন রাতে জরুরি শুনানির আবেদন জানানো হয়েছে। আমরা চাই না অতিরিক্ত এক মিনিটও সৌরভ বা আশুতোষ বন্দি থাকুন। 
ককরোচ জনতা পার্টি বলেছে যে নানা অজুহাতে জামিনের কাগজপত্র পরীক্ষা করতে দেরি করা হয়। তারপর স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পূর্ণ একতরফা রায় দিয়ে তাদের হেপাজত দু'দিন বাড়িয়ে দেন।

Comments :0

Login to leave a comment