Book Stall

অশোকনগরে বইয়ের স্টলে হামলা, পাল্টা প্রতিরোধ

জেলা

আবারও আক্রান্ত মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র। এবারে ঘটনাস্থল উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগর।  অশোকনগর শেরপুর মোড়ে গত কয়েকদিন ধরে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে চলছিলো বুক স্টল। সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যেকদিন বাড়ছিলো। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ বই সাজানোর কাজ করছিলেন সিপিআই(এম) কর্মীরা। সেই সময় অতর্কিতে একদল দুস্কৃতী আক্রমণ করে বুকস্টলের উপর। সমস্ত ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলে ওই দুষ্কৃতীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন উপস্থিত সিপিআই(এম) কর্মীরা। প্রতিরোধে পিছু হটে দুষ্কৃতিরা। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ বাহিনী। দুপক্ষের ধস্তাধস্তি আটকাতে আহত হন এক পুলিশ কর্মী। ঘটনাস্থল থেকে পুলিশ এক দুস্কৃতীকে আটক করেছে।

Comments :0

Login to leave a comment