মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে বিক্ষোভ দেখালেন সিপিআই(এম) নেতা ও কর্মীরা। ভাই বীর সিং মার্গে এ কে গোপালন ভবনের কাছে এই বিক্ষোভ হয়। বিক্ষোভ কর্মসূচিতে ‘এসআইআর’ ও ‘ভোট চুরি’র প্রতীকী কুশপুতুল পোড়ানো হয়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভকারীরা।
CPI-M
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে সিপিআই(এম)-র বিক্ষোভ
×
Comments :0