Delhi AQI drops

দিল্লিজুড়ে ‘অত্যন্ত খারাপ’ বাতাসের মান , একাধিক এলাকায় রেকর্ড 'মারাত্মক' মাত্রার দূষণ

জাতীয়

জাতীয় রাজধানী দিল্লি রবিবার ও ব্যাপক দূষণের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে। শহরের বিভিন্ন অংশে বায়ুর মান এতটাই খারাপ যে তা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিপিসিবি (সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড)-র তথ্য অনুযায়ী, এদিন সকালে আনন্দ বিহার এলাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ৩৬৫, যা ‘অত্যন্ত খারাপ’ ।
এছাড়াও, বেশ কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র দিল্লি জুড়ে ‘মারাত্মক’ মাত্রার বায়ু গুণমান সূচক রিপোর্ট করেছে।  সেইসঙ্গে, ঘন ধোঁয়াশার চাদর দৃশ্যমানতাকে প্রভাবিত করেছে।
সিপিসিবি-র তথ্য অনুযায়ী, শনিবার, ১৪ই নভেম্বর দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৬৭, যা শুক্রবারের বায়ুর মান (৩৭৩)  থেকে সামান্য উন্নত। 
তবে, এই উন্নতি খুব বেশি স্বস্তিদায়ক হয়নি, কারণ শনিবার ৫৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৭টিতেই বায়ুর মান ‘মারাত্মক’ বলে জানা গেছে।
শনিবার সকালে, নর্থ ক্যাম্পাসে একিউআই  ৪২১, এরপর আইআইটি দিল্লিতে ৪১৯, আইটিও-তে ৪১৫ এবং বুরারি ক্রসিং-এ ৪১০ছিল । 
চাঁদনি চকে একিউআই ছিল ৩৯২, এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ছিল ৩৯০।  

এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং ইন্টিগ্রেটেড ডিসিশন সাপোর্ট সিস্টেম (ডিএসএস) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লির দূষণের সবচেয়ে বড় কারণ হল যানবাহন  থেকে নির্গত ধোঁয়া। বায়ু গুণমান ব্যবস্থাপনা কমিশন (CAQM) দুষণ নিয়ন্ত্রনে জন্য ৬ই নভেম্বর থেকে  দিল্লি-এনসিআর জুড়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর তৃতীয় পর্যায় কার্যকর করেছে।

Comments :0

Login to leave a comment