NATUNPATA | PARBAN 1433 | STORY | SHISHU DIBASER GALPO | SOURAV DUTTA | 14 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | পার্বণ ১৪৩৩ | গল্প | শিশু দিবসের গল্প | সৌরভ দত্ত | ১৪ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  PARBAN 1433  STORY  SHISHU DIBASER GALPO  SOURAV DUTTA  14 NOVEMBER 2026  4th YEAR

নতুনপাতা

পার্বণ ১৪৩৩

গল্প : শিশু দিবসের গল্প

সৌরভ দত্ত

১৪ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ 


পুরনো আমলের ঘরটা বন্ধই থাকে। সমু সচারাচর ওঘরে ঢোকে না। ঘর জুড়ে ভ্যাপসা গন্ধ, মাকড়শার জাল আর বাতিল জিনিসপত্র।

সেদিন হঠাৎ কিরকম ঘরটায় ঢুকে পড়েছিল। একটা ভাঙা রোলগোল্ডের বাইনোকুলার বেশ কয়েক যুগ আগেকার হাতে নিয়ে নাড়াচাড়া করছিল।বুবাই এসে ওরা হাত থেকে ছোঁ মেরে কেড়ে নিয়ে চলে যায়।

তারপর দুই ভাইয়ের মারপিট। অবশেষে বাইনোকুলারটা হাতে পেয়েছিল সমু। একদিন ঘাটের রানার ধারে এসে দাঁড়ায় সে। এক এক করে ভেসে ওঠে কিছু ছবি। দিনটা শিশু দিবস।ভাঙা ময়ূরপঙ্খী নৌকার উপর পাখি বসে আছে একটা। আগে নদীতে নৌকা চলত এখন সেটাও এখন বন্ধ। মহিলা সমিতির মাঠে ক্রংক্রিটের বেড়াজাল। এক সময়ের চালু স্কুলগুলো বন্ধ। ছোট্ট হোসেন রাজমিস্ত্রির জোগাড়ে মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছে। পড়ালেখা ছেড়ে ফেরি করছে রতন।মহেশকে ওর বাবা কারণে অকারণে মারে।

শিশুদের জন্য আলাদা দিন আছে‌ নামেই। ফেসবুকে জুড়ে শিশু দিবসের লেখালেখির ছড়াছড়ি। বিষয়টা অর্থহীন ঠেকে সমুর। শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পেতে চায় শিশুরা। আরব্য রজনী ,টারজানের গল্প পড়তে চায়।

সমু আর দেখতে পারে না...চোখটা ঝাপসা হয়ে আসে ... ভাঙাচোরা বাইনোকুলারটা নামিয়ে... সময়ের দিকে তাকিয়ে থাকে সে... দূরে দ্যাখে এক ঝাঁক ঘুড়ির ওড়াউড়ি...

 

Comments :0

Login to leave a comment