মুক্তধারা
পার্বণ ১৪৩৩
ভ্রমণ : বাঙালির ইউরোপনামা
সুপ্রতিক বণিক
১৪ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
এলো শীতের রুক্ষ শুষ্ক দিন
প্রিয় ত্বকের যত্ন নিতে...
রাশিয়ান সুন্দরী যদি আপনার ট্যুর গাইড হয় আপনার কেমন লাগবে ?
হ্যাঁ স্বাভাবিক ,কিন্তু উনি যখন একটা অন্যরকম ইংরেজি উচ্চারণে আপনাকে আশপাশের কথা বুঝিয়ে বলতে বলতে যাত্রাপথে নিয়ে যাবেন আপনি বাইরের দিকে তাকিই ধীরে ধীরে রাশিয়া থেকে অস্ট্রিয়া এর প্রকৃতিতে নজর ফেরাতে বাধ্যই হবেন একরকম।কিছু কিছু জায়গায় পৌঁছনোর পর মনে হয়, প্রকৃতি বুঝি তার সমস্ত সৌন্দর্য একদিনের জন্য এক জায়গায় ঢেলে দিয়েছে। Hallstatt ঠিক তেমনই। আর সেই সৌন্দর্য উপভোগ করতে হলে যে শূন্য ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় দাঁত কাঁপানো সকাল সহ্য করতে হবে, সেটা আগে জানলে হয়তো একটু বেশি সাহস সঞ্চয় করে বেরোতাম!
ভিয়েনা থেকে আমাদের গন্তব্য Hallstatt, অস্ট্রিয়ার সেই বিখ্যাত UNESCO World Heritage অঞ্চল, যার ছবি এতদিন শুধু পর্দায় দেখেছি। সকালের তাপমাত্রা ১ ডিগ্রিরও নিচে যেন হাত পা শরীর এর সাথে অন্তরাত্মা অব্দি কেনো ওঠে ।
টিকিট এর রং এর সাথে মেলানো বাস,
গোছানো আর সময়ানুবর্তী যাত্রার সঙ্গে কিছু অপরিচিত মুখ ধীরে ধীরে পরিচিত হচ্ছিল -তুর্কি ,সিঙ্গাপুর , অস্ট্রিয়া আর সাথে সাথে ভারত ,সব দেশের মানুষ এর সাথে ।বিদেশের মাটিতে হঠাৎ নিজের দেশের মানুষের সঙ্গে দেখা হলে যে অদ্ভুত আত্মীয়তার অনুভূতি তৈরি হয়, সেটা ভাষায় বোঝানো কঠিন।
যত এগোচ্ছিলাম বদলে যাচ্ছিল দৃশ্যপট। পাহাড়, উপত্যকা, ছোট ছোট জনপদ আর বরফের আভাস। তারপর একসময় সামনে এসে দাঁড়াল সেই দৃশ্য, যার জন্য এতটা পথ পেরোনো—Hallstatt!
এ যেন ছবির ফ্রেম থেকে বাস্তবে বেরিয়ে আসা কোনও স্বপ্ন। একদিকে শান্ত কাল জলের হ্রদ, অন্যদিকে পাহাড়ের ঢালে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা রঙিন বাড়ি, আর পিছনে আল্পসের বিশাল প্রাচীর। কথিত আছে, এই অঞ্চলের লবণখনির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। সেই লবণই একসময় Hallstatt-কে সমৃদ্ধ করেছিল। আজ সেই ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধনেই জায়গাটি বিশ্ববিখ্যাত।
Comments :0