'স্কুল বাঁচাও মূল বাঁচাও' কর্মসূচির অংশ হিসাবে শনিবার, ১৪ নভেম্বর সামাজিক মাধ্যমে 'স্কুল বাঁচাও' নামে একটি পেজ চালু করে এসএফআই। এদিন রাত ৯ টা থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ এক্স- এও এই পেজ চালু করা হয়, ফেসবুকে এসএফআই'র নিজস্ব পেজ থেকে একটি ভিভিও-র মাধ্যমে এমনটাই জানান এসএফআই'র সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ।
ওই ভিডিও বার্তায় ঐশী ঘোষ বলেন, আপাতত এই পেজগুলির মাধ্যমে এবং ভবিষ্যতে এই বিষয়য়ক হোয়াটস্যাপ চ্যানেল চালু করা সহ অন্যান্য মাধ্যমের মধ্যে দিয়ে 'স্কুল বাঁচাও' নিয়ে বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হবে।
ঐশী বলেন, কয়েকবছর ধরে প্রায় ১ লক্ষের বেশি স্কুল কিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তা আমাদের সকলেরই জানা। সেইসঙ্গে, স্কুল শিক্ষা ব্যবস্থ্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। একদিকে, সরকারি স্কুলগুলো বন্ধ করা দেওয়া হচ্ছে, মিড্-ডে-মিলের মান খারাপ হচ্ছে, শিক্ষার মান খারাপ হচ্ছে। অপরদিকে, প্রাইভেট স্কুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার খরচ এতটাই বেশি অভিভাবকদের পক্ষে এই সমস্ত স্কুলে তাদের সন্তানদের ভর্তি করা কঠিন হয়ে পড়ছে। এই পুরো ঘটনার মধ্যে দিয়ে আসলে একটা বড় অংশের শিক্ষাৰ্থীকে 'ড্রপ আউট' করতে বাধ্য করা হচ্ছে। ড্রপআউটের ফলে সবথেকে বেশি প্রভাবিত হচ্ছে প্রান্তিক, সংখ্যালঘু শিক্ষার্থী সহ বিশেষত ছাত্রীরা।
ঐশী আরও বলেন, "সকলে একত্রিত হলেই স্কুলগুলিকে বাঁচানো সম্ভব। স্কুল বাঁচলে তবেই আমাদের শিক্ষাব্যবস্থ্যা বাঁচবে। শিক্ষাবাবস্থ্যকে বাঁচাতেই এসএফআই আগের বছর থেকে 'স্কুল বাঁচাও মূল বাঁচাও' অভিযান শুরু করে। আমরা সকলকে 'স্কুল বাঁচাও পেজ' ফলো করা সহ এই অভিযানের বিষয়ে আপনাদের মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি।"
Comments :0