MUKTADHARA | PARBAN 1433 | ANAY ANGINA | "Memorial meeting of Mrinalkanti Dutta" | AML KAR | 17 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | পার্বণ ১৪৩৩ | অন্যআঙিনা | কবি মৃণালকান্তি দত্ত-র স্মরণসভা | অমল কর | ১৭ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  PARBAN 1433  ANAY ANGINA  Memorial meeting of Mrinalkanti Dutta   AML KAR  17 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

পার্বণ ১৪৩৩

অন্যআঙিনা

কবি মৃণালকান্তি দত্ত-র স্মরণসভা : অমল কর

১৭ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ 

যাদবপুর চিত্তরঞ্জন কলোনির সলিল চৌধুরী মঞ্চে গত ১৪ ই নভেম্বর প্রয়াত কবি-কথাকার-সমাজকর্মী-
সংগঠক এবং বেশকয়েকটি সংগঠনের কর্ণধার মৃণালকান্তি (মিন্টু) দত্ত-র স্মরণসভায় ফুলে মালায় 
আলোচনায় কবিতায় সংগীতে আবৃত্তিতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 
 

মৃণালকান্তি দত্ত ছিলেন পিআরসি-র সহ সভাপতি, ১০২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি, যাদবপুর সাংস্কৃতিক সমিতির সভাপতি ও বহু প্রতিষ্ঠানের কর্ণধার ও বিশিষ্ট লেখক।
অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীতে ছিলেন ডাঃ প্রদ্যুৎ শূর, অমল কর ও মিহির লাহিড়ী।
 

শোকপ্রস্তাব পাঠ করেন ডাঃ প্রদ্যুৎ শূর। সভায় কিছুসময় নীরবতা পালনের মাধ্যমে প্রয়াতকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভাপতিমণ্ডলীর সদস্য সহ একে একে পুষ্পার্ঘ্য প্রদান করেন উপস্থিত প্রায় সকলেই। সবিশেষ উল্লেখযোগ্য যাঁরা:  ডাঃ ফুয়াদ হালিম, ডাঃ সৌম্য চট্টোপাধ্যায়, ডাঃ উৎপল ব্যানার্জি, ডাঃ মৌমিতা চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ঘোষ,খোকন ঘোষ দস্তিদার,অলোক রায়চৌধুরী, হাসি বসু, ভাস্কর দত্ত, সজল দাস, অসীম বন্দ্যোপাধ্যায়, প্রদীপ সেনগুপ্ত, তপন দাস, পুষ্পিতা রায়, অরুণ শীল, সুব্রতকুমার গুহ, কিশোর চট্টোপাধ্যায়, তুহিন দত্ত ,সাম্য গুহ প্রমুখ।
 

সূচনা সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী অমিত রায়। সম্মেলক সংগীত পরিবেশন করেন চিত্তরঞ্জন কৃষ্টি সংসদ।
মুখ্য আলোচক ছিলেন ডাঃ ফুয়াদ হালিম, ডাঃ সৌম্য চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ঘোষ প্রমুখ।
সভায় কিশোর চট্টোপাধ্যায় পিআরসি-র সম্পাদক 
ডাঃ ফুয়াদ হালিমের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন।
সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত কুমার গুহ।

Comments :0

Login to leave a comment