Minor girl molested

উদয়নারায়ণপুরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

জেলা

উদয়নারায়ণপুরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সনৎ সাধুখাঁ (৬২)। মঙ্গলবার সকালে উদয়নারায়ণপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই নাবালিকা সাইকেলে চেপে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় অভিযুক্ত বৃদ্ধ তাকে দাঁড় করায়। অভিযোগ, সাইকেল থামানোর পর নাবালিকার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে সে। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় নাবালিকা। এরপর পরিবারের পক্ষ থেকে উদয়নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি উদয়নারায়ণপুর এলাকাতেই। মঙ্গলবার তাকে উলুবেড়িয়া আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
 

Comments :0

Login to leave a comment