Child killed in Howrah

হাওড়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু শিশু

জেলা

হাওড়ায় মঙ্গলাবার গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। এদিন দুপুরে  উলুবেড়িয়া থানা এলাকার বাইপাস রাস্তার উপর ফতেপুর বটতলার কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মাহিদ খাঁন (৫)। মৃতের বাড়ি ফতেপুর এলাকায়। 
জানা গেছে, এদিন দুপুরে মাহিদ বাড়ির সামনে খেলছিল‌। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভার্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


 

Comments :0

Login to leave a comment