Ritwik Ghatak

খ্যাপার বাউল ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ

ফিচার পাতা

সমুদ্র গুহ

কথায় বলে, সবসময় সকাল দেখে বিকেল বোঝা যায় না। যেমন ৪ নভেম্বর, ২০২৬। সকালটা ছিল দূর্দান্ত অন্ধকার, মেঘে ঢাকা চাঁদ সূর্য তারা। বিকেলে আবার প্রকৃতির মুচকি হাসি, অনুকূল আবহাওয়া। বিকেল পাঁচটার আগেই মানুষ আসতে শুরু করেছিলেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট মঞ্চে। কেন?
হরমুজ প্রণালী বন্ধ করলেই যেমন জনমতকে কুঁচলে দেওয়া যায় না, ঠিক তেমনই খবর আসছিল খোদ আমেরিকা থেকে। খচ্চরের পায়জামা ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির ভোটডুবি ঘটছিল মার্কিন মুলুকের নির্বাচনে। আগেই পরাস্ত হয়েছেন খসম দোস্ত বিবি, নেতানেয়াহু ইজরায়েলের ভোট ময়দানে। সার্বিয়াতে ভুভিচ। জিতেছেন লুলা, ব্রাজিলের কারখানার ব্লাস্ট ফার্নেসে তৈরি ওয়ার্কার্স পার্টির নেতা এবং জনগণের বন্ধু। 
ঋত্বিক ঘটক জীবিত থাকলে,এমন একটা মওকা পেলে কিছু না কিছু করতেনই। তাই, তাঁর জন্মের ১০০ বছর পার করেও তাঁরই প্রিয় গণনাট্য সঙ্ঘ, কলকাতা জেলা আয়োজন করেছিল শতবর্ষ পার অনুষ্ঠান। 
‘ঋত্বিক এখন’ তথ্যচিত্র দেখানো শুরু হতেই হলের আলো নিভে এল। ঋত্বিক ঘটকের সৃজনকথার নানান দিক সুচারুভাবে পর্দায় এল পরিচালক বৈদেহী নারায়ণের নির্দেশনায়। 
এরপর উদ্বোধন হলো কলকাতা জেলা গণনাট্য সঙ্ঘের ওয়েবসাইট। উদ্বোধন করলেন বিশিষ্ট নৃতাত্ত্বিক, এশিয়াটিক সোসাইটির  প্রাক্তন সম্পাদক ড. সত্যব্রত চক্রবর্তী। মুক্ত যেমন লুকিয়ে থাকে, বার করতে হয়, ঠিক তেমনি ওই ওয়েবসাইট, w.w.w iptakolkata. org খুলে ক্লিক করলেই চলে আসবে একটি নতুন E magazine, নাম ‘Progressive’. 
দুই ভাষার, দ্বিমাসিক পত্রিকাটির বিষয় অনুপুঙ্খে জানালেন গণনাট্য রাজ্য কমিটির সদস্যা সুকন্যা রায়চৌধুরি। সম্পাদক শ্যামল ভট্টাচার্য।
মঞ্চের ওপর রাখা রীতা রায়ের হাতে আঁকা ঋত্বিক ঘটকের মুখটা হাওয়ায় দুলছে। সঞ্চালিকা সুদীপতা মুখোপাধ্যায়ের ঘোষণা মতো শুরু হলো গানের সমারোহ। ঋত্বিক ঘটক ছিলেন সেই বিরল চিত্র পরিচালক যিনি তার সিনেমায় গণসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতের সফল প্রয়োগ ঘটান।
সেই সৃষ্টির টুকরো আখর , প্রতিটি ধারার একটি করে গান মঞ্চে পরিবেশন করেন যথাক্রমে কলকাতা জেলা কেন্দ্রীয় গানের টিম, প্রদীপ রায়চৌধুরি, কঙ্কন ভট্টাচার্য এবং পৃথিজিৎ ঘোষাল। গণসঙ্গীত,রবীন্দ্রসঙ্গীতের 
আকাশ ভরা সূর্য তারার নিচে ‘মাঝি তোর নাম জানি না’ শুনতে শুনতে কখন যেন বিভোর দর্শক পৌঁছে গেছেন হংসধ্বনি রাগের আলাপ থেকে বিস্তারে। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানের মাঝে কি এসেছিলেন ঋত্বিক, না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্দেশিত পথে নয়, সত্তার ভাব যন্ত্রণা নিয়ে, হাল্কা হাসির মুসকান দিয়ে বলে উঠেছিলেন কি 
" ভাবো, ভাবা প্র্যাকটিস করো " — পোস্টার পড়েছে ব্যস্ত শহর জুড়ে। " বাঁচতে গেলে খেপতে হবে ", যা বলেছিলেন ঋত্বিক। খ্যাপার ঢেউ, নতুন প্রজন্মের হাতে পরে আজ উথালপাথাল। যন্তর মন্তরের ৫৬ ইঞ্চি চুপসে গেছে, পাগলা ঘণ্টি বাজছে আজ নয়াদিল্লির তখত এ তাউসে। ব্যারিকেডগুলো ফালতু, রায়ট পুলিশের হেলমেট সব অকেজো হয়ে গেছে। এরকম একটা অবস্থায় যখন বই আক্রান্ত হয়, লক্ষ প্রতিবাদী মানুষ বইয়ের জন্য মিছিল করে ঠিক তখন খ্যাপার চোখ খুঁজে বেড়ায় প্রতিরোধের নতুন ইশ্‌তেহার।
ঠিক এরকম একটা সময় যখন পদার্থ বিজ্ঞান সাধক অশোক সেন ব্যাখ্যা করছেন স্ট্রিং থিওরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে, ঠিক তখন কলেজ স্কোয়ারের পাশে মঞ্চে উঠে এলেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যা ন্ড টেলিভিশন ইনস্টিটিউট-এর অধ্যাপক সুকান্ত মজুমদার। যে এসআরএফটিআই আজ আক্রান্ত উলঙ্গজীবিদের হাতে। 
ঋত্বিক-সিনেমায় শব্দের ব্যবহার কীভাবে অন্য এক দ্যোতনা তৈরি করছে, কীভাবে একটা প্যাটার্ন ভেঙে আরেকটা শব্দের প্রয়োগ ভিন্ন ন্যারেটিভ তৈরি করছে, তা একটার পর একটা উদাহরণ রেখে ব্যাখ্যা করে গেলেন। অনধিক ৪০ মিনিট ধরে চলা বক্তব্যের ধারাপথ ঋদ্ধ করল হলভরতি দর্শক মণ্ডলীকে। 
গণনাট্য সঙ্ঘ প্রচলিত ঢঙের বক্তৃতা, যা প্রায়শই agit prop রাজনৈতিক বিশ্লেষণ পূর্ণ থাকে। তাকে স্পর্শ না করে, শৈল্পিক প্রয়োগ কুশল এবং চিন্তা চেতনার প্রাসঙ্গিক অনুসন্ধান সবাইকে মনোযোগী করে তুলেছিল। কোথাও যেন প্রশ্ন জাগছিল– কেন ওর সমকালের পতিত জমির সবহারা মানুষকে ওনার সৃষ্টির সাথে জুড়তে দিল না। বক্তব্যের শেষে তুমুল হাততালি শেষে শুরু হলো নাটক ‘ঋত্বিক এক নক্ষত্রের নাম'। স্পন্দন প্রযোজিত এই নাটক ইতিমধ্যেই বহু স্তরে সাড়া জাগিয়েছে। 
সমগ্র অনুষ্ঠান যেন সারা দেশে শাসকের সব অপকর্মের বিরুদ্ধে ঋত্বিক ঘটকের কথাকেই মূর্ত করে তোলে–’আমি অশ্লীলতাকে ঘৃণা করি’।
 

Comments :0

Login to leave a comment