রাজস্থানের জয়পুর থেকে আজিজুল হকের মৃতদেহ নিয়ে অ্যাম্বুল্যান্সে কোচবিহারের ফিরার পথে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। তীব্র গতিতে অ্যাম্বুল্যান্সটি তার পিছনে গিয়ে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। পিক আপ ভ্যানটিও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় সুবেহা থানার পুলিশও। আমিনুর হক (৪০), হরিওম (৩৩), রুপিক (৫০), মকবুল খান (৬২) এবং অ্যাম্বুল্যান্স চালক আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হায়দরগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মৃতদেহবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এক পুলিশ আধিকারিক জানান, শনিবার সকাল সাড়ে ৬টা নাদাগ সুবেহা থানা এলাকার ঘেরাওয়ান গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সুপার রবীনা ত্যাগী বলেন, অ্যাম্বুলেন্সটি পেছন থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়, এতে ভেতরে থাকা পাঁচজন আহত হন। তিনি জানান, আহতদের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ আধিকারিকের মতে, নিহতদের মধ্যে দুজন অ্যাম্বুলেন্স চালক এবং তিনজন অন্য যাত্রী রয়েছেন। অ্যাম্বুলেন্সটি জয়পুর থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারে একটি মৃতদেহ নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্সের দরজা ভেঙে সবাইকে বের করে আনা হয়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অ্যাম্বুলেন্সটিতে পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা আজিজুল হকের মৃতদেহ ছিল। তাঁর পরিবার ও আত্মীয়স্বজনরা দেহটি জয়পুর থেকে বাংলায় নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আজিজুল হকের ভাই আমিনুর হকও (৪০) মারা যান। দুর্ঘটনায় তাঁর আরও দুই আত্মীয় প্রাণ হারান। এঁরা হলেন পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা রূপিক (৫০) এবং রাজস্থানের বাসিন্দা মকবুল খান (৬২)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। উত্তর প্রদেশ পুলিশ ঘটনার তদন্ত করছে।
Accident in Uttar Pradesh
জয়পুর থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৫
×
Comments :0