নভেম্বর বিপ্লব কে স্মরনে রেখে রাজারহাটে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য কেন্দ্র খোলা হয়েছে বুধবার। সিআই টি ইউ রাজারহাট পৌরাঞ্চল কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে এদিন সিপিআই(এম) পার্টি অফিসের সামনে মার্কসীয় সাহিত্য কেন্দ্রের উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক গার্গি চাটার্জি। তিনি বলেন, মেহনতি মানুষের রুটি-রুজি সংগ্রামে, সমাজ বদলের লড়াইয়ে শুধু নয় অধিকার রক্ষার লড়াইয়ে বই হলো অন্যতম হাতিয়ার। তাই সমাজের সমস্ত অংশের মানুষ সহ শ্রমিকরা সর্বশক্তি দিয়ে বইয়ের ওপর আক্রমন রুখবে। গার্গি চাটার্জি ছাড়াও বক্তব্য রাখেন, গনআন্দোলনের নেতা বলাই চাটার্জি, তাপস মালাকার প্রমুখ। সভাপতি ছিলেন দেবাশীষ হাজরা। বই বিক্রয় কেন্দ্র চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
CPIM Book Stall
রাজারহাটে মার্কসীয় বিক্রয় কেন্দ্র
×
Comments :0