জগদ্ধাত্রী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো চোখধাঁধানো আলোকসজ্জা। এবছর উৎসবে আলোর জাদুতে মেতে উঠেছে হুগলির চন্দননগর। চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী উৎসব ঘিরে জনস্রোতে পরিণত হয়েছে। চন্দননগর ও মানকুন্ডু সহ আশপাশে অঞ্চলে এই উৎসব মিলনোৎসবে পরিণত হয়েছে। সব বয়সের মানুষের সমাগম ঘটেছে। হুগলী জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জন আসছেন। এমনকি ভিনদেশি পর্যটকরা আসছেন। এই উৎসবের বড় আকর্ষণ হলো রকমারি আলোর রোশনাই। চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পীদের নানান কারুকার্য খচিত আলো দর্শকদের মন জয় করে নিচ্ছে দর্শনার্থীদের। পুজো প্যান্ডেলগুলি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন। এই উৎসবে বিভিন্ন জিনিসপত্রের দোকানপাট বসেছে। গ্রামীণ বাঁশ বেত ও কাঠের তৈরি রকমারি সামগ্রী সহ বিভিন্ন ধরনের দোকান পাট বসেছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীরা এসেছেন তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস পত্র নিয়ে।
জগদ্ধাত্রী উৎসব দেখতে প্রতিদিন দুপুরের পর থেকে মানুষের ঢল নামে। ট্রেন পথে বহু মানুষ চন্দননগর ও মানকুন্ডু স্টেশন হয়ে যাতায়াত করেন। এছাড়া সড়ক পথেও মানুষ আসছেন। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের মাত্রা বাড়ছে। সন্ধ্যায় হাজার হাজার মানুষের সমাগম ঘটছে। এই উৎসব ঘিরে মাকর্সীয় ও প্রগতিশীল সাহিত্যের স্টল গুলিতে মানুষের ভিড় ও কেনাকাটা গতবারের তুলনায় অনেক বেশি হয়েছে বলে উদ্যোক্তারা জানান।
Chandannagar
জগদ্ধাত্রী উৎসবে নজরকাড়া আলোর রোশনাই চন্দননগরে
×
Comments :0