বই
মুক্তধারা
দায়িত্ববোধহীন এক প্রতিভাবান মানুষ
প্রদোষকুমার বাগচী
বাংলা সাহিত্যের নতুন যুগের স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত ম্রিয়মান বাংলা কাব্যধারায় বারি সিঞ্চন করেছিলেন। মিলহীন পয়ারের নতুন চলনেরও পথ-প্রদর্শক তিনি। প্রতিশব্দ নির্মাণ থেকে শুরু করে উপমার পর উপমা সংযোজনে তিনি আমাদের মুগ্ধ করেছেন। বাংলা সনেট থেকে শুরু করে ট্রাজেডি নাটকেরও তিনি অগ্রদূত। কার্যত তিনি বঙ্গভাষার নবযুগের সূচনা করেছিলেন। অন্যদিকে অসম্ভব উচ্চভিলাষী ছিলেন এই মানুষটি কিন্তু তাঁর জীবন শেষপর্যন্ত হয়ে উঠেছিল বেদনাবহ। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্যে’র সৃষ্টি যাঁর হাতে সেই মানুষটিই আর্থিক অনটনে ভুগেছেন, তারপর পিতা হিসাবেও তিনি দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে বিদ্ধ ছিলেন। অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য শেষে তাঁর স্থান হয় বিলাসবহুল হোটেল থেকে এণ্টালির দরিদ্রপল্লিতে। সেই মধুসূদনের জীবন ও সৃষ্টিকে ঘিরে চারটি পর্বে আলোচনা বিন্যস্ত হয়েছে এই বইটিতে।
মাইকেল মধুসূদন
সম্পাদনা : তাপস ভৌমিক। কোরক। দেশবন্ধুনগর, ই-এ ১/৮ বাগুইআটি, কলকাতা—৭০০০৫৯। ২৫০ টাকা।
Comments :0