বইকথা
নতুনপাতা
-------------------------------------------------
এক অসামান্য বিপ্লবীর জীবনকথা
-------------------------------------------------
কৃশানু ভট্টাচার্য্য
৩০ মার্চ ২০২৬, বর্ষ ৩
বাংলা তথা ভারতের শিশু কিশোর যে কয়জন বিপ্লবের নাম এবং কর্মকান্ডের পরিচয় পেতে পেতে বড় হয়ে ওঠে তাদের মধ্যে প্রথম সারিতে যাদের নাম রয়েছে ক্ষুদিরাম বসু তাদের মধ্যে একজন। ক্ষুদিরাম বসুর জীবন কাহিনী বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি রচনা করেছেন। ২০১২ সালে মূল ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল ক্ষুদিরাম বসুর একটি জীবনী। রচনা করেছিলেন হিতেন্দ্র প্যাটেল। পরবর্তী সময়ে তা বাংলায় অনুবাদ করেন ঋত্বিক মল্লিক। ছাত্র-ছাত্রীদের কৌতুহল মেটাবার জন্য ৭২ পৃষ্ঠার এই জীবনী গ্রন্থটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ গ্রন্থটি রচনা করা হয়েছে ইতিহাস গ্রন্থ রচনা করার চেনা ছকে।
ক্ষুদিরাম বসুর জীবন কাহিনী ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই ক্ষুদিরাম বসুর আগে বাংলার বিপ্লবী আন্দোলনের সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা রয়েছে। এর পরবর্তীকালে ক্ষুদিরাম বসুর প্রাথমিক জীবন মোজাফফরপুর বোমার মামলা এবং তার আত্ম বলিদান এর পরবর্তীকালে তার প্রভাবে বাংলার বিপ্লবী আন্দোলনের রূপান্তর বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়ের পরবর্তীকালে রয়েছে তথ্যসমৃদ্ধ টিকা এবং বিভিন্ন ধরনের গ্রন্থ থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও বইটির শেষের সংশ্লিষ্ট হয়েছে একটি মূল্যবান গ্রন্থপঞ্জি। ক্ষুদিরাম বসুর ফাঁসির আদেশ যা কলকাতা হাইকোর্টে 1908 সালে বিচারপতি ব্রেভ এবং র্যাভিস দিয়েছিলেন তার পূর্ণাঙ্গ বয়ান এই বইটির মধ্যে সংযোজিত হয়েছে।
এই বইটি ছাত্র-ছাত্রী তো বটেই ইতিহাস অনুসন্ধানে আগ্রহী পাঠকদের কৌতূহল নিবারণের ক্ষেত্রে অবশ্যই একটি মূল্যবান সংযোজন।
ক্ষুদিরাম বোস এক অসামান্য বিপ্লবী হিতেন্দ্র প্যাটেল প্রকাশন বিভাগ ভারত সরকার
Comments :0