GENERAL KNOWLEDGE — TAPAN KUMAR BAIRAGYA — TALIPUM TREE — NATUNPATA — 20 MARCH 2026 — 3rd YEAR

জানা অজানা — তপন কুমার বৈরাগ্য — শত বছর পর যে গাছের ফুল ফোটে — নতুনপাতা — ২০ মার্চ ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

GENERAL KNOWLEDGE  TAPAN KUMAR BAIRAGYA  TALIPUM TREE  NATUNPATA  20 MARCH 2026  3rd YEAR

জানা অজানা

নতুনপাতা

শত বছর পর যে গাছের ফুল ফোটে

তপন কুমার বৈরাগ্য

২০ মার্চ ২০২৬, বর্ষ ৩
 

বৃক্ষ তোমার নাম কি?ফলে পরিচয়।পৃথিবীতে তালিপাম
নামে একটি বৃক্ষ আছে।এই বৃক্ষের শত বছর পর ফুল ফোটে।
দু'বছর পর পরিপক্ক ফল হয়।তারপর ১০২বছর পর মারা যায়।
মারা যাবার আগে মানুষের কাছে বার্তা দিয়ে যায় আমি পৃথিবী
ছেড়ে চলে যাচ্ছি ,তোমরা মানুষেরা আমার বীজগুলো মাটিতে
বসিয়ে আমার বংশ রক্ষা করিও।কিন্তু মানুষ সে বিষয়ে সচেতন
নয়।এই গাছের অধিকাংশ ফলই নষ্ট হয়ে যায়।দু একটা মাটি
পেয়ে চারাগাছ রূপে জন্ম নেয়।তাই এই গাছ এখন বিলুপ্তির পথে।
আলিপাম দীর্ঘতম পুষ্পজাতীয় উদ্ভিদ।এই গাছ আমাদের দেশের
তালগাছের মতন দেখতে।দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল
বরাবর ৭০০০কিলোমিটার দৈর্ঘ্যের আন্দিজ পর্বতমালা আছে।
যে পর্বতমালার গড় উচ্চতা ৪০০০ মিটার।
যে পর্বতমালা ৭টি দেশের উপর দিয়ে গেছে।এই দেশগুলো হলো
ভেনেজুয়েলা,কলম্বিয়া,ইকুয়েডর,পেরু,বলিভিয়া,চিলি,
আর্জেন্টিনা।এই গাছকে দেখতে আমাদের দেশের তালগাছের মতন ।এই গাছ প্রায় ৩০ফুট লম্বা হয়।
১৯১৯খ্রিস্টাব্দে স্কটিশ উদ্ভিদবিদ উইলিয়াম রক্সবার্গ আন্দিজ পর্বতমালায় এই গাছ আবিষ্কার করেন।এই বৃক্ষ আবিষ্কারের পর আন্দিজ পর্বতমালায় যে সব উপজাতিরা বাস করে তাদের মধ্যে এক সাড়া পড়ে যায়।


এই অঞ্চলে কেচুয়া,আইমারা,ইনকা উপজাতীরা বাস করে।ইনকারা দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার বংশধর।আগে এই অঞ্চলের উপজাতিরা জ্বর,আমাশায়,পেটের রোগে মারা যেতো।রক্সবার্গ এই গাছের পাতা পরীক্ষা করে বললেন --এই গাছের পাতায় দারুণ ঔষধি গুণ আছে।বেশ কিছু জ্বর বা পেটের রোগে আক্রান্ত উপজাতীর লোকেদের তিনি এই গাছের রস বেঁটে খাওয়ালেন।
কী আশ্চর্য!সকলেই দু'একদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেন।
এখন এই গাছ এই অঞ্চলের উপজাতীদের কাছে মৃতসঞ্জীবনী ।
এরা এই গাছকে রক্ষা করার শপথ নিয়েছে।বংশপরম্পরায়
তারা শত বছরের জীবিত এই গাছকে রক্ষা করে চলেছে।
তাই অন্যান্য মহাদেশে এই গাছ বিলুপ্তির পথে গেলেও বর্তমানে
আন্দিজপর্বতমালায় এই গাছেরা সবুজের সমারোহে ভরে তুলছে। 

Comments :0

Login to leave a comment