মুক্তধারা
পার্বণ ১৪৩৩
অন্যকথা
দাঁইহাটের রাসযাত্রার ইতিহাস : তপন কুমার বৈরাগ্য
২৩ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
দাঁইহাট কাটোয়া মহকুমায় অবস্থিত পূর্ববর্ধমান জেলায়
অবস্থিত একটা পৌর শহর।ভাগীরথীর তীরে অবস্থিত
প্রকৃতি ঘেরা এই শহরটা।এখানে কোচবিহার থেকে আগত
বর্মণ পরিবারের কিছু লোকজন পিতল কাঁসার ব্যবসা
করার জন্য এই অঞ্চলে প্রথম বসবাস শুরু করেন।
এদের মধ্যে কিছু ব্যক্তি ভাগীরথীর তীরে তন্ত্রসাধনায়রত হন।আবার কিছু ছিল কাপালিক।তারা কালী শিবের আরাধনা
করতো।১৬৫৮খ্রিস্টাব্দে তান্ত্রিক সাধক ভগীরথ সিংহ কাপড়ের
উপর বিভিন্ন ছবি এঁকে কার্তিক পূণিমায় শোভাযাত্রা সহকারে রাস
বের করেন।ইতিহাসে এটায় প্রথম দাঁইহাটের রাস উৎসব।
এই রাসযাত্রা ছিল শাক্ত সম্প্রদায়ের।কালক্রমে চৈতন্যদেবের
পাদস্পর্শে এখানে শুরু হয় রাধাকৃষ্ণকে নিয়ে রাসযাত্রা।
শুরু হলো এখানে বৈষ্ণব এবং শাক্তের বিরল সহাবস্থান এবং মেলবন্ধন।এখন এই উৎসবে থাকে রাধাকৃষ্ণ,কালী,দুর্গা,ভারতমাতা সকলের মাটির মূর্তি পূজিত হয়।
পশ্চিমবঙ্গে,কোচবিহার,নবদ্বীপ,শান্তিপুরের রাসের পর দাঁইহাটের
রাসযাত্রা।এখানকার প্রাচীন এক বংশধর ছিল চন্দ্রবংশীয়
জমিদার।তাদের এখানকার রাসের ক্ষেত্রে ছিল বিরাট এক
অবদান।তারাও এই পটপূর্ণিমায় অংশগ্রহণ করতো।
এখানকার রাস তিনদিন ধরে চলে।রাসযাত্রা উপলক্ষে
যে মেলা চলে তা সাতদিন ধরে চলতে থাকে।রকমারী জিনিস
এই মেলায় বিক্রি হয়।তিনদিনে প্রায় লক্ষাধিক লোকের
আগমন ঘটে।দাঁইহাট স্টেশন থেকেই মেলার সূচনা হয়।
শেষদিনে আলোকিত বনাঢ্য শোভাযাত্র সহকারে ভাগীরথীতে
প্রতিমা নিরঞ্জন হয়।এখানকার বিখ্যাত পুজো বড়মা কালীর
পুজো। ১৯৫১খ্রিস্টাব্দে পট নিয়ে শেষ শোভাযাত্রা।১৯৫২খ্রিস্টাব্দ
থেকে প্রথম মাটির মূর্তি নিয়ে রাসযাত্রা শুরু হয়।
বর্তমানে এখানে প্রায় ৬০টার মতন বড় পুজো হয়।এই রাস
কয়েক বছর ধরে বেশ জমে উঠছে।
Comments :0