Uttar Pradesh

১৫ মিনিটে শেষ বৈঠক, হলো না কংগ্রেস – সপার আসন সমঝোতা নিয়ে আলোচনা

জাতীয়

মাত্র ১৫ মিনিটেই শেষ বৈঠক। সোমবার দিল্লিতে উত্তরপ্রদেশ নির্বাচনের আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসেছিল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। সোমবার দিল্লিতে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে আলোচনায় বসে দুই দলের রাজ্য নেতৃত্ব। রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশরা থাকবেন না বৈঠকে। সূত্রের খবর ৪০৩টি আসনের মধ্যে ১০০’র বেশি আসন দাবি করেছে কংগ্রেস। যা নিয়ে এখন চলছে আলোচনা। তবে এদিনের বৈঠক থেকে আসন ভাগাভাগি নিয়ে চুড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর। কংগ্রেসের পক্ষ থেকে সমাজবাদী পার্টির কাছে জানানো হবে কোন কোন আসনে তারা লড়াই করতে চায়। 
কংগ্রেস সূত্রে খবর বিজেপি কঠিন চ্যালেজ্ঞের মুখে পড়তে পারে বিরোধীরা জয়ী হতে পারে এমন ৫৫-৬০ টি আসনে তাদের তালিকায় আছে। যদিও সমাজবাদী পার্টির এমন আসনে বেশি কংগ্রেসকে ছাড়তে তৈরি নয়। 
কংগ্রেস যখন নিজেদের তালিকা তৈরি করছে তখন অখিলেশের দলের পক্ষ থেকে ৫৫টি আসনের তালিকা কংগ্রেসকে পাঠানো হয়েছে। তাদের দাবি গত নির্বাচন গুলোয় তুলনামূলক ভাবে ভালো ফলাফল করেছে এমন আসনে তারা কংগ্রেসকে ছাড়তে তৈরি।
অন্যদিকে সাহারানপুর দেহাত, বেহাত, আমেঠি এবং রায়বেরিলির মতো আসনগুলো নিয়ে দড়ি টানাটানি কীভাবে সমাধান করে, সেদিকেই সবার নজর থাকবে। উল্লেখ্য, গত নির্বাচনে এই আসনগুলোতে সমাজবাদী পার্টি জয়ী হয়েছিল। স্থানীয় কংগ্রেস নেতা এবং দলের ভারপ্রাপ্ত রাজ্য সভাপতি ইমরান মাসুদ সাহারানপুরের আসন দুটির ওপর দাবি জানিয়েছেন।
অন্যদিকে, আমেঠি ও রায়বেরিলি আসনের সঙ্গে গান্ধী পরিবারের মর্যাদা জড়িয়ে রয়েছে। কংগ্রেস যে ১৮১টি আসনের তালিকা সমাজবাদী পার্টির কাছে জমা দিয়েছে, তার মধ্যে এই জেলাগুলোর সব আসনই অন্তর্ভুক্ত রয়েছে।

Comments :0

Login to leave a comment