কবিতা
মুক্তধারা
বসন্তে রঙের খুশি
✍️ আনজু বানু
২০২৬ মার্চ ৬ | বর্ষ ৩
বসন্তের মধুর ছোঁয়ায়
ভরাতে দশদিক
মধুর সুরে আড়াল থেকে
জানিয়ে দিল পিক।
পলাশ শিমুল কৃষ্ণচূড়ায়
রঙের বিচ্ছুরণ
আসুক উড়ে একটু সে রং
রাঙিয়ে দিতে মন।
প্রকৃতি মা ভরিয়ে দিল
মৌসুমী ফুল বনে
দোলের দিনে ফাগের রঙে
রং ধরাতে মনে।
বৃক্ষ লতায় কচি পাতায়
নানা রঙের সাজ
এমনি করে আবাহমান
সাজায় ঋতুরাজ।
ঋতুরাজের রং বাহারি
যত রঙের সাজ
নয়ন ভরে দেখ সবাই
ফেলে হাজার কাজ।
রঙে হৃদয় ভরাতে হলে
আয়রে সবাই আয়
সবার জন্য রঙের খুশি
মাটিতে লুটায়।।
Comments :0