কবিতা
মুক্তধারা
দুগ্গা
✍️ শ্রীজিৎ জানা
২০২৬ মার্চ ২৭ | বর্ষ ৩
পুব দিকে যেই ভোর ফোটে
চোখের পাতায় ঘুম ছোটে!
আগান বাগান ডাল ঝুলে
ফুল তুলে যায় ইস্কুলে!
বাপ রুগী মা ধূপ পাকায়
ইচ্ছেকুঁড়ি চুপ শাখায়
পাপড়ি মেলে ফুটতে চায়
হাওয়ার বেগে ছুটতে চায়
খেলার মাঠে চরকি সে
কষ্ট- জেদে জোর কিসে!
ছোট্ট মেয়ে বুঝতে চায়
দুখের সাথে যুঝতে চায়!
হোকনা সে পথ খুব চড়াই
আধপেটাদের ঘোর লড়াই!
ছোট্ট শোভা লড়তে চায
ফুল বেচে সে পড়তে চায়!
পড়বে এবং খেলবে সে
খুশির ডানা মেলবে সে!
কে আছে তার যুগ্যি
রেল কলোনির দুগ্গি!
Comments :0