কবিতা
মুক্তধারা
সাম্যের ঈদ
✍️ সুব্রত চৌধুরী
২০২৬ মার্চ ২০ | বর্ষ ৩
ঈদের দিনে খুশির বীণে
ভরে উঠুক প্রাণ,
দুখিজনের ঘরে ঘরে
ছড়াক ঈদের ঘ্রাণ ।
ঈদের দিনে হিংসা বিদ্বেষ
ভেদাভেদটা ভূলে,
ভালোবাসার সুরের ধারায়
মনটা উঠুক দুলে।
ঈদের দিনে অন্তর মাঝে
বিলিয়ে দেওয়ার পণ,
ত্যাগ ও ভোগের সুমহিমায়
জাগুক সবার মন।
ঈদের দিনে ঘরের কোণে
কেউ যদি আজ কাঁদে,
কী সুখ বলো রোজার শেষে
এক ফালি ওই চাঁদে?
Comments :0