POETRY | SWARNENDHU DAS | VIRER MAJE AMI | MUKTADHARA | 2026 MARCH 30 | 3rd YEAR

কবিতা | স্বর্ণেন্দু দাস | ভিড়ের মাঝেও আমি | মুক্তধারা | ২০২৬ মার্চ ৩০ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  SWARNENDHU DAS  VIRER MAJE AMI  MUKTADHARA  2026 MARCH 30  3rd YEAR

কবিতা

মুক্তধারা

ভিড়ের মাঝেও আমি

✍️  স্বর্ণেন্দু দাস

২০২৬ মার্চ ৩০  | বর্ষ ৩

শহরের আলোয় উজ্জ্বল রাত্রি—তবু সর্বত্র অন্ধকার,
ভিড়ের মাঝেও আমি—নিজেকেই খুঁজি বারবার।
সহস্র মুখের স্রোতে ভাসে নিঃশব্দ ক্লান্ত দিন,
কেউ কারও নয়—শুধু ছায়ায় মেশে অজানা ঋণ।
বিজ্ঞাপনের রঙিন দেয়াল, কাঁচের ঘেরা স্বপ্নঘর,
ভিতরে তবু শূন্যতা—কেউ জানে না আমার খবর।

লিফট ওঠে নামে, তবু মন থেমে থাকে মাঝপথে,
কোথাও যেন হারিয়ে গেছি চেনা শহরের মাঝে।
রাস্তার বাতি জ্বলে—নেভে না কোনো দুঃখের ছায়া,
কোলাহলের ভেতরেও শুনি এক নিঃসঙ্গ হাওয়া।
মোবাইল স্ক্রিনে আলো, অথচ হৃদয়ে কালোমেঘ,
আসে না আর আলো—শুধু জমে থাকে বিষণ্ন ক্লেশ।
এই শহর জানি না কাকে বলে মানবিকতার বোধ,
ভিড়ের মাঝেও আমি একা মানুষ—এটাই চিরশোক।

Comments :0

Login to leave a comment