POETRY | TAPAS DAS | SUKANTER PRATI | MUKTADHARA | 2026 MARCH 11 | 3rd YEAR

কবিতা | তাপস দাস | সুকান্তের প্রতি | মুক্তধারা | ২০২৬ মার্চ ১১ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  TAPAS DAS  SUKANTER PRATI  MUKTADHARA  2026 MARCH 11  3rd YEAR

কবিতা

মুক্তধারা

সুকান্তের প্রতি 
 

✍️ তাপস দাস

২০২৬ মার্চ ৬ | বর্ষ ৩
 

১৮ বছর বয়সে তোমার কবিতার সিঁড়ি বেয়ে 
লেনিনের কাছে গিয়েছিলাম। 
লেনিন আমাদের মিছিলে শামিল হতে বলেছিলেন।
যদিও তখনও সিগারেটের সঙ্গে দেশলাই কাঠির স্পর্শ অনুভব করতে পারিনি
তবে প্রিয়তমাসুকে দেখেছিলাম, সে আমাকে রবীন্দ্রনাথের প্রতি অনুরক্ত হতে বলেছিল, আমি বলেছিলাম, আমি মহাত্মাজীর প্রতি অনুরক্ত !
সে বলেছিল তোমার কবিতায় মহাত্মা আর রবীন্দ্রনাথ  সব মিলেমিশে একাকার হয়ে গেছে।
সেখানে নবান্নের গান আর রানারের লন্ঠন সবই নাকি এক।
সেখানে বিদ্রোহ আছে, বিপ্লব আছে, প্রেম আছে। 
তারপর থেকে আমি তোমার প্রতিই অনুরক্ত হতে শুরু করলাম।
তোমার কবিতার শিরোনামে লেখা আমার কবিতা তোমায় দিলাম "সুকান্তের প্রতি"।

Comments :0

Login to leave a comment