প্রবন্ধ
মুক্তধারা
বিশ্বের একমাত্র পরিবেশ বান্ধব শহর
তপন কুমার বৈরাগ্য
২০২৬ মার্চ ১৯ | বর্ষ ৩
ইউরোপ মহাদেশে অবস্থিত ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন একমাত্র পরিবেশ বান্ধব শহর।২০২৫খ্রিস্টাব্দে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুমান,সবুজায়ন,টেকসই
পরিবহন শক্তি ব্যবহার এই শহরকে বিশ্বের একমাত্র পরিবেশ
বান্ধব শহরের সম্মান এনে দিয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেলদি
প্রজেক্টের মাধ্যমে ২০২৫ খ্রিস্টাব্দে এই শহরকে বিশ্বের একমাত্র
পরিবেশ বান্ধব শহরের স্বীকৃতি দিয়েছে।এই শহরের চারিদিকে
সবুজ আর সবুজ।এই শহরের সকল মানুষই সাইকেলের ব্যবহার
করে। রাস্তাঘাট সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সবই বিদ্যুৎচালিত
গাড়ি এখানে চলে। ডেনমার্কের সবচেয়ে জনবহুল শহর হলেও
একে ভূস্বর্গ বলতে কেউ ভুল করবেন না।এই শহরের জনসংখ্যা
প্রায় ১.৪মিলিয়ন।এই শহরটা জিল্যান্ড এবং আমাগার দ্বীপে
অবস্থিত।এইদেশেই আছে রঙিন বন্দর।অপূর্ব সুন্দর এই বন্দর।
সুন্দর জলপথ,ঐতিহাসিক ভবন,আধুনিক স্থাপত্য,জাদুঘর ,কি না
নেই এই শহরে। ১৮শতকে প্লেগ প্রাদর্ভাবে এবং অগ্নিকান্ডের
পর শহরটি পুনঃনির্মাণ করা হয়।সবদিক বিচার বিবেচনা করে
এই শহর নির্মাণ করা হয়।ছোটবেলা থেকেই এখানকার ছেলেমেয়েদের সাইকেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
ছেলে থেকে বুড়ো সকলেই এক জায়গা থেকেই অন্য জায়গায়
সাইকেলে করে যাতায়াত করে। পরিবেশ বান্ধব সাইকেলই
এই শহরকে পরিবেশ বান্ধব শহর রূপে গড়ে তুলতে সাহায্য করেছে।এখানকার রাজকীয় প্রাসাদ সত্যিই অপূর্ব।নেই শহরের মধ্যে পরিবেশ দূষণকারী কোনো কলকারখানা।এখানকার ঐতিহাসিক ভবন ইতিহাসকে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরে।
প্রতিদিন শহরের পৌর প্রতিষ্ঠান থেকে প্রচার চালানো হয়
শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য।জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত
এই শহরে পাওয়া যায় নিবিড় বসন্তের ছোঁয়া।তাই পর্যটকেরা
এই শহর দেখতে আসে জানুয়ারী থেকে মার্চ মাসের মধ্যে।
Comments :0