QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 19 MARCH 2026, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১৯ মার্চ ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  19 MARCH 2026 3rd YEAR

বলতে পারো 

নতুনপাতা 

অমল কর 

উত্তর : ১৯ মার্চ ২০২৬, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১. ২০২৬ সালে ফিফা-র বিশ্বকাপ ফুটবল খেলা মোট কতগুলো মাঠে হবে?
২. ২০২৬ সালে ফিফা -র বিশ্বকাপ ফুটবলে এশিয়া থেকে মোট কতগুলো দল খেলার ছাড়পত্র পেয়েছে?
৩. অন্নদাশঙ্কর রায় ছড়া ছাড়া আরও কী কী লিখেছেন?
৪. চণ্ডী লাহিড়ী-র ব্যঙ্গচিত্রী ছাড়া আর কী কী পরিচয়?
৫. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভাজনের নাম কী?
৬. বিশ্বের কোন্ পরিবার ৫টি নোবেল পুরস্কার পান?

সমাধান

১. ২০২৬ সালের ১১ ই জুন থেকে ২০ শে জুলাই ফিফা-র বিশ্বকাপ ফুটবল খেলা উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রে ১১ টি, মেক্সিকোয় ৩ টি ও কানাডায় ২ টি মোট ১৬ টি স্টেডিয়ামে ৪৮ টি দলের ১০৪টি খেলা হবে।
২. এশিয়া থেকে মোট ৮ টি দল ২০২৬ সালের ফিফা-র বিশ্বকাপ ফুটবলে  ( জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান,কাতার, সৌদি আরব ও অষ্ট্রেলিয়া) ছাড়পত্র পেয়েছে।
৩.ছড়ার জাদুকর অন্নদাশঙ্কর বিভিন্ন ভাষায় ছড়া এবং কবিতা লিমেরিক গল্প উপন্যাস প্রবন্ধ রম্যরচনা ভ্রমণকাহিনি অনুবাদ আত্মজৈবনিক রচনা করেন স্বনামে ও 'লীলাময় রায়' ছদ্মনামে।
৪. চণ্ডী লাহিড়ী ছিলেন ব্যঙ্গচিত্রী সাংবাদিক লেখক পকেট কার্টুন স্রষ্টা ও অ্যামিনেশন চলচ্চিত্র নির্মাতা,নৃবিজ্ঞানের জন্য নরসিংহ দাস পুরস্কার প্রাপ্ত।
৫. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভাজনের সীমারেখার নাম "সনোরা লাইন"।
৬. বিশ্বে একমাত্র পিয়ের কুরি-মেরি কুরি পরিবার ৫ টি নোবেল পুরস্কার বিজয়ী। মেরি কুরি ২ বার,পিয়ের কুরি একবার, ইয়েন জোলিও কুরি (পিয়ের কুরি-মেরি কুরির কন্যা) একবার এবং ফ্রেদেরিক জোলিও কুরি ( পিয়ের-মেরির জামাতা)।

Comments :0

Login to leave a comment