Quake North Bengal

উত্তরবঙ্গে কম্পন, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

রাজ্য জেলা

উত্তরবঙ্গে জোরালো কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট থেকে ৭টা ৪ মিনিটের মধ্যে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩ থেকে ৫.৪। তবে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কেন্দ্র  ছিল নেপালের কোশি প্রদেশ (সিকিমের ইয়ুকসম থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে), ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। 

কুয়াশাচ্ছন্ন সকালে হঠাৎ  আতঙ্ক ছড়ায় জলপাইগুড়িতে। মঙ্গলবার সকালে আচমকাই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকায়। কয়েক সেকেন্ড ধরে চলা এই কম্পনে ঘুমের মধ্যেই চমকে ওঠেন বহু মানুষ। কেউ কেউ আতঙ্কে ঘুম থেকে উঠে পড়েন। প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎসস্থল সিকিম বলে জানা গিয়েছে।

সকালে চারপাশ যখন কুয়াশায় ঢাকা, ঠিক সেই সময় হঠাৎ মাটি কেঁপে ওঠায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আচমকা এই কম্পনে কী ঘটল, তা বুঝে উঠতে কিছুটা সময় লাগে তাঁদের।

এক বাসিন্দার কথায়, "হঠাৎ ঘুমিয়ে ছিলাম, আচমকাই ঘরের মধ্যে কম্পন অনুভব করি। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুম ভেঙে যায়।" সব মিলিয়ে সকালের এই আকস্মিক ভূমিকম্পের কম্পনে কিছুক্ষণের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয় জলপাইগুড়িতে।
শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারসহ উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। এছাড়া সিকিম, বিহার, ভুটান এবং বাংলাদেশের কিছু অংশেও কম্পন টের পাওয়া গেছে।
সাতসকালে কম্পনের জেরে আতঙ্কে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment