Rail Electrocution

ওভারহেডের তার ছুঁয়ে মৃত্যু নাবালকের

জেলা

ছবি প্রতীকী।

রেলের হাই ভোল্টেজ লাইনে বিদ্যুতের সংযোগ আছে কিনা দেখতে উঠেই বিপদ ডেকে আনল এক নাবালক। তার ছোঁয়ার মুহূর্তে ঝলসে মৃত্যু হলো ১৬ বছরের রোহিত রায়ের। 
বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবারও এলাকায় শোকগ্রস্ত তার পরিবার পরিজনরা। 
আহত অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় রোহিতকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment