প্রয়াত প্রখ্যাত পাণ্ডবাণী গায়িকা পদ্মবিভূষণ প্রাপ্ত ডঃ তিজান বাই। রবিবার রায়পুরের এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
১৯৫৬ সালের ২৪শ এপ্রিল দুর্গ জেলার গানিয়ারি গ্রামে জন্মগ্রহণকারী তীজন বাইয়ের শৈশব অতি সাধারণ পরিবেশে কেটেছিল। তাঁর দাদু ব্রজলাল মহাভারতের কাহিনী গেয়ে শোনাতেন। তীজন বাই গোপনে সেগুলি শুনতেন এবং মুখস্থ করে ফেলতেন। একদিন, তাঁর দাদু তাঁর প্রতিভা চিনতে পারেন এবং তাঁকে পাণ্ডবাণী শেখাতে শুরু করেন। এই শিক্ষাই পরবর্তীকালে তাঁর জীবনের প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে।
গায়িকা তিজান বাই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য রাষ্ট্রপ্রধানের সামনে চিত্তাকর্ষক পরিবেশনা করেছেন। তিনি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, তুরস্ক এবং মরিশাস সহ ১৭টিরও বেশি দেশে ছত্তিশগড়ের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরেছেন। তাঁর অবদানের জন্য ভারত সরকার এবং অন্যান্য সংস্থা তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছে। তিনি ১৯৮৮ সালে পদ্মশ্রী, ১৯৯৫ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার এবং ২০০৩ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। ২০১৮ সালে তিনি জাপানের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার ফুকুওকা পুরস্কার লাভ করেন এবং ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে সম্মানিত হন। এছাড়াও বিলাসপুর বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি প্রদান করে।
তাঁর বড় ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে তিনি পেসারের ওষুধ খাওয়া বন্ধ করে দেন। ২০২৪ সালে তিনি হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তারপর থেকে তিনি বিভিন্ন অসুস্থতার সাথে লড়াই করছিলেন। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। সম্প্রতি, ফুসফুসে জল জমা, নিউমোনিয়া এবং নিম্ন রক্তচাপের কাররণে গত ২৭ মে তাঁকে এইমস রায়পুরের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত সৌয়া তিনটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গায়িকার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘‘বিখ্যাত পাণ্ডবনী গায়িকা তিজান বাইয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি তাঁর অনবদ্য পরিবেশনার মাধ্যমে ছত্তিশগড়ের এই লোকশিল্পকে বিশ্বজুড়ে এক অনন্য পরিচয় দিয়েছিলেন। তাঁর প্রয়াণ শিল্প ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।" এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং অনুগানীদের প্রতি আমার সমবেদনা রইল।’’
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই বলেছেন, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত তিজান বাই প্রয়াত হয়েছেন। তিনি দেশজুড়ে এবং বিশ্বজুড়ে ছত্তিশগড়ের গৌরব বয়ে এনেছেন। আমরা তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।
Teejan Bai
প্রয়াত পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত গায়িকা তিজান বাই
×
Comments :0