বইকথা | জৈব বৈচিত্র্য নিয়ে কিছু আলোচনা
কৃশানু ভট্টাচার্য্য
মুক্তধারা | ৪র্থ বর্ষ | ১ জুন ২০২৬
বিশ্ব পরিবেশ দিবস এসে গেল। পরিবেশ দিবস উদযাপন মানে কেবলমাত্র কি বৃক্ষরোপণ? না তা কখনোই নয়। এই পৃথিবীটা আজ কেবলমাত্র শুধু মানুষদের জন্যই নয়, এখন মানুষ দেরিতে হলেও সেটা বুঝতে পারছে। বৈজ্ঞানিক প্রমাণসহ বিবর্তনবাদ সবার কাছে গ্রহণযোগ্য একটি বিষয়। সেই কারণেই আমাদের পৃথিবীতে বেশ কিছু প্রাণী এবং উদ্ভিদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। কারন তারা না থাকলে আমাদের অস্তিত্ব যেকোনো সময় বিপন্ন হতে পারে।
বাংলা ভাষায় এই ধরনের পোকামাকড় কীটপতঙ্গদের নিয়ে বেশ কিছু আকর্ষণীয় রচনা লিখেছিলেন কীটপতঙ্গ বিশেষজ্ঞ গোপালচন্দ্র ভট্টাচার্য্য। এর পরবর্তী সময়ে আরো অনেকে বাংলার পাখি এবং বাংলার কীটপতঙ্গ নিয়ে চর্চা করেছেন। এ ধরনেরই একজন মানুষ বারাসাত নিবাসী অধ্যাপক রণতোষ চক্রবর্তী। ছোটদের জন্য 'আমাদের প্রতিবেশী প্রাণী' নামে তিনি একটি বই লিখেছেন।
বইটিতে দুটি পর্ব রয়েছে। প্রথম পর্বটি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ কে নিয়ে। দ্বিতীয় পর্বটি কয়েকটি পাখিকে নিয়ে যাদের আমরা প্রায় রোজই দেখতে পাই।
প্রথম পর্বে সকলের উপযোগী সহজ সরল ভাষায় লেখক আলোচনা করেছেন পিঁপড়ে, মাকড়সা, আরশোলা ,মশা , মাছি , উই, কাকড়া বিছে, ছারপোকা টিকটিকি আর ইঁদুরদের নিয়ে।
একটু সেই রচনা থেকে উদ্ধৃতি দিলে বোঝা যাবে ততটা সহজ সরল ভাবে তিনি তার বক্তব্য সবার সামনে তুলে ধরেছেন। " একেবারে মানুষের মতো না হলেও পিঁপড়ে মৌমাছিদের মতো সব কীটপতঙ্গের মধ্যে উন্নত মানের সমাজ ব্যবস্থা চালু আছে এবং এই ব্যবস্থা চলে আসছে হাজার হাজার বছর আগে থেকে। মানুষ নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ও কুশলী বলে গর্ববোধ করে। তবে ছোট্ট প্রাণী পিঁপড়ের মতো অতি সুশৃংখল পাকাপোক্ত সমাজ ব্যবস্থা আজও মানুষ গড়ে তুলতে পারেনি। মানুষের সমাজে আজও ব্যক্তিগত মালিকানা স্বার্থ বা একজনই সবার বড় এমনি সব নিয়ম রয়েছে। সামান্য ছোট্ট পিঁপড়ের সমাজে এসবের কিন্তু কোন স্থান নেই। এদের মধ্যে ব্যক্তি স্বার্থ বলে কিছু নেই।। সবাই সবার জন্য। রানী পিপড়ে অবশ্য এসবের বাইরে।"
দ্বিতীয় পর্বে লেখক যাদের নিয়ে আলোচনা করেছেন তারা হলো চড়ুই পাখি, পায়রা, কাক, মৌমাছি , সাপ আর ব্যাঙ।
কোথায় আমাদের চারপাশে যে সমস্ত প্রাণীকে আমরা রোজ দেখতে পাই তাদের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা এই বইটি পড়লে তৈরি হতে পারে।।
আমাদের প্রতিবেশী প্রাণী- রণতোষ চক্রবর্তী
পুঁথিপত্র ক্যালকাটা প্রাইভেট লিমিটেড কলকাতা
Comments :0